ফ্যাক্ট চেক: সাম্প্রতিক বিক্ষোভের দাবী করে ভাইরাল কৃষক প্রতিবাদের পুরোনো এই ছবি

সমাজ মাধ্যমে ভাইরাল হল তিন বছর আগেকার রাজস্থানের এই ছবি

 |  1-minute read |   29-11-2020
  • Total Shares

নতুন কৃষি বিলের বিরুদ্ধে সম্প্রতি কৃষকদের প্রতিবাদের বিভিন্ন ছবি নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

অনেকেই কৃষকদের পাশে দাঁড়িয়ে সাম্প্রতিক সেই প্রতিবাদের বিভিন্ন ছবি পোস্ট করছেন তাদের সোশ্যাল মিডিয়ায়।

এরই মধ্যে বিপুল সংখ্যক মানুষের জড়ো হওয়ার এক ছবি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে।সাম্প্রতিক কৃষক প্রতিবাদের সাথে জুড়ে সেই ছবিকে দিল্লির কাছে একত্রিত প্রায় ৫০ হাজার কৃষকদের বলে দাবী করা হয়।

"লুকমান আহমেদ" নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "জলকামান, টিয়ার গ্যাস উপেক্ষা করে দিল্লির কাছাকাছি প্রায় ৫০ হাজার কৃষক"।

screenshot-2020-11-2_112920111938.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, দিল্লির কাছে একত্রিত প্রায় ৫০ হাজার কৃষকদের বলে দাবী করা ভাইরাল এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক প্রতিবাদের কোনো সম্পর্ক নেই।তিন বছর আগে ঋণ মকুবের দাবীতে রাজস্থানে কৃষকদের করা বিক্ষোভের সময় এই ছবিকে তোলা হয়।

ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবির বিষয়ে জানার চেষ্টা করি।সেখান থেকে আমরা "দ্য লজিকাল ইন্ডিয়ানে"র ২০১৭ সালের এই প্রতিবেদনে ওই প্রতিবাদের ছবিকে খুঁজে পাই।

addtext_com_mdq1ndaz_112920112034.jpg

ওই প্রতিবেদন অনুযায়ী, কৃষি ঋণ মকুব ও অন্যান্য দাবিদাওয়া নিয়ে রাজস্থানের সিকারে হওয়া কৃষকদের প্রতিবাদকে এই ছবিতে দেখা যায়।

একই তথ্যের উল্লেখ করে সিপিআইএম দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও সেসময় ওই প্রতিবাদের ছবিটিকে টুইট করা হয়।

"দ্য ওয়ারে"র এই প্রতিবেদনেও আমরা একই তথ্যের উল্লেখ পাই।

যদিও, দিল্লি সীমান্তের কাছে সম্প্রতি প্রতিবাদী কৃষকদের জড়ো হওয়ার খবর "দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে"র এই প্রতিবেদন থেকে পাওয়া যায়।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই তিন বছরের পুরোনো রাজস্থানের কৃষক বিক্ষোভের ছবির সাথে সম্প্রতি হওয়া কৃষকদের প্রতিবাদের কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: সাম্প্রতিক বিক্ষোভের দাবী করে ভাইরাল কৃষক প্রতিবাদের পুরোনো এই ছবি
Claimজলকামান ও টিয়ার গ্যাস উপেক্ষা করে দিল্লির কাছাকাছি একত্রিত হওয়া প্রায় ৫০ হাজার কৃষককে এই ছবিতে দেখতে পাওয়া যায় Conclusion এই ছবিতে ২০১৭ সালে রাজস্থানের সিকারে হওয়া কৃষকদের প্রতিবাদকে দেখা যায়
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment