ফ্যাক্ট চেক: দিল্লির রাজপথের দাবী করে ভাইরাল পাঞ্জাবের কৃষক প্রতিবাদের এই ছবি

অনেকেই এমন দাবী করে সম্প্রতি এই ছবিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন

 |  1-minute read |   30-11-2020
  • Total Shares

বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবীতে সম্প্রতি হওয়া কৃষক আন্দোলনে উত্তেজনা বেড়েছে দেশজুড়ে।

এরই মধ্যে দিল্লির রাজপথে কৃষকদের দখল নেওয়ার দাবী ও কৃষকদের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করা হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ছবি।

"লাল বাংলা" নামের এক ফেসবুক পেজের তরফ থেকে নভেম্বরের ২৮ তারিখে ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখা হয়, "পুলিসি অত্যাচার ও জলকামানের আক্রমণ উপেক্ষা করে লড়াকু কৃষকরা দখল নিয়েছে দিল্লীর রাজপথের।তাঁদের একটাই দাবি বাতিল করো কৃষি ও কৃষক বিরোধী তিনটি আইন..."।

screenshot-2020-11-3_113020101631.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, দিল্লির রাজপথের কৃষকদের দখল নেওয়ার দাবী করে ভাইরাল হওয়া এই ছবিতে আসলে পাঞ্জাবে কৃষকদের প্রতিবাদের এক চিত্রকে দেখতে পাওয়া যায়।

ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা ভাইরাল এই ছবির বিষয়ে জানতে পারি।"হিন্দুস্তান টাইমস", "নিউজ ১৮" ও "স্ক্রলে"র এর তিনটি প্রতিবেদনে এই ছবিকে খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদনগুলিতে এই ছবির ক্যাপশন হিসাবে পাঞ্জাবের শম্ভুতে কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন কৃষকদের একটি জাতীয় সড়ক অবরোধ করার কথা উল্লেখ করা হয়।

রয়টার্সের তরফ থেকে এবছরের সেপ্টেম্বরের ২৫ তারিখে আদনান আবিদি এই ছবিকে তোলেন বলে সেখান থেকে জানা যায়।

ওদিকে, নভেম্বরের ২৯ তারিখে প্রকাশিত "বিবিসি বাংলা"র এই প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা এই অসংখ্য কৃষক দিল্লিতে জাতীয় সড়ক অবরোধ করে রাখায় রাজধানীর একটা বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।দিল্লিতে ঢোকার চেষ্টায় আরও বহু কৃষকের সীমান্তে অপেক্ষা করার কথাও সেই রিপোর্টে বলা হয়।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পাঞ্জাবের বিক্ষোভের ছবির সাথে দিল্লির রাজপথে কৃষকদের দখল নেওয়ার দাবীটির কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: দিল্লির রাজপথের দাবী করে ভাইরাল পাঞ্জাবের কৃষক প্রতিবাদের এই ছবি
Claimপুলিসি অত্যাচার ও জলকামানের আক্রমণ উপেক্ষা করে লড়াকু কৃষকদের এই ছবিতে দিল্লীর রাজপথের দখল নিতে দেখা যায় Conclusion এবছরের সেপ্টেম্বরের ২৫ তারিখে তোলা এই ছবিতে পাঞ্জাবের শম্ভুতে কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন কৃষকদের একটি জাতীয় সড়ক অবরোধ করতে দেখা যায়
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment