ফ্যাক্ট চেক: তিন বছরের পুরোনো এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের সম্পর্ক নেই
অনেকেই সম্প্রতি হওয়া কৃষক আন্দোলনের সাথে জুড়ে এই ছবিকে পোস্ট করলেন
- Total Shares
বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবীতে সম্প্রতি কৃষকদের প্রতিবাদের ছবি অনেকেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে কয়েকটি ট্রাক্টরে বসে থাকা কিছু মহিলাদের এক ছবি কৃষকদের সমর্থন জানানো হ্যাশট্যাগ ব্যবহার করে ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
"পিউপিল উইথ সিপিআই-এম" নামের এক ফেসবুক পেজের তরফ থেকে ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখা হয়, "কৃষক আন্দোলনের সমর্থনে ৭০ হাজার মহিলা কৃষাণ দিল্লির পথে।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, তিন বছরের পুরোনো ভাইরাল এই ছবিতে আসলে হরিয়ানার রোহতাকে সংরক্ষণ নিয়ে সেসময় হওয়া আন্দোলন চলাকালীন প্রতিবাদী জাঠ মহিলাদের জাসিয়া গ্রামে যেতে দেখা যায়।
ভাইরাল এই ছবির বিষয়ে জানতে আমরা ইন্টারনেটে রিভার্স সার্চ করে "হিন্দুস্তান টাইমসে"র ২০১৭ সালের এক প্রতিবেদন খুঁজে পাই।
ওই প্রতিবেদনে এই ছবির ক্যাপশন হিসাবে বলা হয়, সেসময় রোহতাকে সংরক্ষণ নিয়ে হওয়া আন্দোলন চলাকালীন প্রতিবাদী জাঠ মহিলাদের জাসিয়া গ্রামে যেতে দেখা যায়।
একই তথ্যের উল্লেখ করা আমরা "আউটলুক ইন্ডিয়া"র এক ফটোগ্যালারিতেও এই ছবিকে খুঁজে পাই।
যদিও, সম্প্রতি হওয়া কৃষক আন্দোলনে মহিলা কৃষকদের উপস্থিতির রিপোর্ট সংবাদমাধ্যমে পাওয়া যায়।
এর থেকে বলা যেতে পারে, সাম্প্রতিক কৃষক আন্দোলনের সাথে তিন বছরের পুরোনো সংরক্ষণ নিয়ে জাঠ মহিলাদের প্রতিবাদের এই ছবির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

