ফ্যাক্ট চেক: এই ছবিতে বাম সমর্থকদের দিল্লির রাজপথে দেখা যায় না
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল দুবছরের পুরোনো এই ছবি
- Total Shares
বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবীতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে সিপিআই-এম সর্মথকদের তামিলনাড়ুতে বিক্ষোভ প্রদর্শনের খবর সম্প্রতি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাম সমর্থকদের এক মিছিলের ছবি।
"পানু ভট্টাচার্য" নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট করা ভাইরাল সেই ছবিতে লেখা হয়, "দিল্লির রাজপথ লালে লাল"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যায়।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, দুবছরের পুরোনো মহারাষ্ট্রের প্রতিবাদের এই ছবির সাথে দিল্লির রাজপথ অথবা সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা ভাইরাল এই ছবিকে ২০১৮ সালে প্রকাশিত "ডিএনএ"র এক প্রতিবেদনে খুঁজে পাই।
ওই প্রতিবেদনটিতে এই ছবি ব্যবহার করে সেসময় ঋন ও বিদ্যুতের বিল মকুবের দাবীতে মুম্বাইতে সর্ব ভারতীয় কিষান সভার করা প্রতিবাদ মিছিলের কথা রিপোর্ট করা হয়।
প্রায় ৩০,০০০ কৃষক সেসময় পাঁচ দিন ধরে প্রায় ১৮০ কিলোমিটার পায়ে হেঁটে মুম্বাইয়ের আজাদ ময়দানে প্রতিবাদ প্রদর্শন করতে এসেছিলেন।
"ডিএনএ"র তরফ থেকে আদেশ পোখারে এই ছবিকে তোলেন বলেও সেখানে উল্লেখ করা হয়।
আমরা আদেশের ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখতে পাই, ২০১৮ সালের মার্চের ১২ তারিখে তিনিও এই ছবিকে মুম্বাইতে সর্ব ভারতীয় কিষান সভার করা প্রতিবাদ মিছিলের কথা উল্লেখ করে আপলোড করেন।
View this post on InstagramA post shared by Aadesh A. Pokhare-Choudhari (@aadesh_pokhare)
এবিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি "ইন্ডিয়া টুডে"কে জানান, এই ছবিটি ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের উপর মুলুন্দ চেক নাকা নামের মুম্বাইয়ে প্রবেশ করার এক জায়গায় তিনি তোলেন।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই দুবছরের পুরোনো মহারাষ্ট্রের প্রতিবাদের ছবির সাথে দিল্লির রাজপথ অথবা সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

