ফ্যাক্ট চেক: সাম্প্রতিক কৃষক আন্দোলনের নাম করে ভাইরাল সাত বছরের পুরোনো ছবি
২০১৩ সালের এই ছবির সাথে করা হল বিভ্রান্তিকর দাবী
- Total Shares
সাম্প্রতিক কৃষি আইন বিরোধী বিক্ষোভ প্রদর্শনের মধ্যেই "খালিস্তানের" সমর্থনে পোস্টার হাতে দাঁড়িয়ে থাকা একজন শিখের ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
ভাইরাল এই ছবিকে সাম্প্রতিক কৃষক আন্দোলনের দাবী করে পোস্ট করেন নেটিজেনদের অনেকে।প্রসঙ্গতঃ, আশির দশকে পাঞ্জাবে শুরু হয় বিচ্ছিন্নতাবাদী এই খালিস্তান আন্দোলন।

এখানে সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ২০১৩ সালের এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সস্পর্ক নেই।
আমরা রিভার্স সার্চ করে এই ছবিকে "গেটি ইমেজেসে"র ওয়েবসাইটে খুঁজে পাই।
ছবির ক্যাপশন অনুযায়ী, অমৃতসরের স্বর্ণমন্দিরে ২০১৩ সালের জুনের ৬ তারিখে তোলা হয় এই ছবিটি।শিখনেতা জার্নাল সিং ভিন্দ্রানওয়াল ও তার অনুগামীদের বিরুদ্ধে চলা মিলিটারি অভিযান অপারেশন ব্লুষ্টারের ২৯ তম পূর্তিতে এই ছবিটিকে তোলা হয়।
অন্যান্য ওয়েবসাইটেও একই তথ্য উল্লেখ করে এই ছবিটি প্রকাশিত হয়।
কিছু সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কৃষক আন্দোলনে খালিস্তানপন্থী সমর্থক রয়েছে বলে দাবী করেছিলেন কিছু বিজেপি নেতা।এই কৃষক আন্দোলনে "খালিস্তান জিন্দাবাদ" স্লোগানও শোনা গেছে বলে রিপোর্ট করে কিছু সংবাদমাধ্যম।
যদিও, সমাজ মাধ্যমে ভাইরাল সাত বছরের পুরোনো এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক না থাকার কথাটি উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বলা যেতে পারে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

