ফ্যাক্ট চেক: সাম্প্রতিক কৃষক আন্দোলনের সাথে জুড়ে ভাইরাল পুরোনো এই ছবি
দুবছরের পুরোনো মহারাষ্ট্রের এই ছবি দিল্লির দাবী করে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
সম্প্রতি দিল্লিতে কৃষকদের পৌঁছনোর দাবী করে এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
নেটিজেনদের অনেকে ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "৯৬ হাজার ট্রাক্টর ৯ লক্ষ কৃষক ৬ মাসের খাদ্য দ্রব্য শাসকের বুকে কাঁপন ধরিয়ে দিল্লি পৌঁছলেন কৃষক ভাইয়েরা"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, দুবছরের পুরোনো মহারাষ্ট্রের এই ছবির সাথে দিল্লি অথবা সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে "পিউপিলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া"র ২০১৮ সালের মহারাষ্ট্রে হওয়া কৃষকদের পদযাত্রা সংক্রান্ত এক প্রতিবেদনে খুঁজে পাই।
ওই ছবির ক্যাপশন হিসাবে সেখানে মুম্বাইয়ের আজাদ ময়দানে পৌঁছনোর আগে কৃষকদের চুনাভাট্টিতে বিশ্রাম নেওয়ার কথা উল্লেখ করা হয়।
এছাড়াও আমাদের সেই অঞ্চলের স্থানীয় সংবাদদাতা আজাজ খানকে এই জায়গাটি ও ২০১৮ সালের সেই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করি।
আজাজও আমাদের এই জায়গা ও ঘটনাটির বিষয়ে নিশ্চিত করে জানান, ২০১৮ সালে চুনাভাট্টিতে কৃষকদের বিশ্রাম নেওয়ার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
যদিও, দিল্লি সীমান্তের কাছে সম্প্রতি ট্রাক্টরে করে কৃষকদের পৌঁছনোর কথা সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে আমরা জানতে পারি।
এর থেকে বলা যেতে পারে, দুবছরের পুরোনো মহারাষ্ট্রের এই ছবির সাথে দিল্লি অথবা সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

