ফ্যাক্ট চেক: দিল্লিতে বামপন্থীদের জনসমাবেশ দাবী করে ভাইরাল মহারাষ্ট্রের এই ছবি
সম্প্রতি এমন দাবী করে অনেকেই পুরোনো এই ছবিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন
- Total Shares
বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবীতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে সিপিআই-এম সমর্থকদের দেশের বেশ কিছু জায়গায় প্রতিবাদের কথা সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এরই মধ্যে দিল্লিতে বামপন্থীদের জনসমাবেশের দাবী করে ইদানিং এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
"গীতা অধিকারী" নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "যারা বলেছিলেন বামেদের দূরবীন দিয়ে দেখতে হবে তারা দিল্লীর দিকে একবার তাকিয়ে দেখুন।অবশ্য দেখতে না পেলে বুঝতে হবে চোখের প্রবলেম"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, দিল্লিতে বামপন্থীদের জনসমাবেশের বলে দাবী করা এই ছবিকে আসলে দুবছর আগে মুম্বাইয়ের কৃষক বিক্ষোভের সময় তোলা হয়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা ২০১৮ সালে 'মুম্বাই লাইভ' নামের এক খবরের পোর্টালের করা টুইট থেকে এই ছবির বিষয়ে জানতে পারি।
About 25,000 farmers have been marching to towards #Mumbai to protest against the anti-farmer policies. They have gathered at the Eastern Expressway Highway, opposite Viviana mall in #Thane. pic.twitter.com/ROlvkePsjH
— Mumbai Live (@MumbaiLiveNews) March 10, 2018
এই ছবিটি সেখানে আপলোড করে তার বিষয়ে লেখা হয়, "কৃষকেরা থানের ভিভিয়ানা মলের উল্টোদিকে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে জড়ো হয়েছিলেন"।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, ভাইরাল পোস্টে থাকা ছবিকে খুঁটিয়ে লক্ষ্য করলে ২০১৮ সালের সেই টুইটে থাকা ছবির মতন "মুম্বাই লাইভ ডট কম" লেখাটিও দেখতে পাওয়া যায়।
এমনকি, ২০১৮ সালের মার্চ মাসে বলিউড অভিনেতা প্রকাশ রাজ ও সিপিআইএম পার্টির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও এই ছবিকে টুইট করা হয়।
কিছুদিন আগে হওয়া কৃষকদের প্রতিবাদের সময় এই ছবিটি হরিয়ানার দাবী করে ভাইরাল হলে তাকেও ইন্ডিয়া টুডের তরফ থেকে ফ্যাক্ট চেক করা হয়।
এর থেকে বলা যেতে পারে, দুবছরের পুরোনো মহারাষ্ট্রের কৃষকদের প্রতিবাদের এই ছবির সাথে দিল্লিতে বামপন্থীদের জনসমাবেশের দাবীটির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

