ফ্যাক্ট চেক: জাতীয় পতাকা অবমাননার এই ছবিগুলি সাম্প্রতিক কৃষক আন্দোলনের নয়
বিভ্রান্তিকর দাবী করে সম্প্রতি এই ছবিকে অনেকেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবীতে কৃষক আন্দোলনের তীব্রতা সম্প্রতি অনেকটা বেড়ে যাওয়ার খবর সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়।
এরই মধ্যে এই কৃষক আন্দোলনে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিছু ছবির এক কোলাজ।
"সৈকত হালদার" নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "কৃষক আন্দোলনে ভারতের পতাকা পুড়ানো হচ্ছে।।এবার ভাবুন আন্দোলন কারা করছে।।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, অন্ততঃপক্ষে ৬ বছরের পুরোনো এই ছবিগুলির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
ভাইরাল এই ছবিগুলির বিষয়ে জানতে আমরা তাদের ইন্টারনেটে রিভার্স সার্চ করি।
ভাইরাল প্রথম ছবি
৬ বছর আগে ২০১৪ সালের অগাস্ট মাসে করা এক টুইটে আমরা এই ছবিকে খুঁজে পাই।"শৈলেন্দ্র বুম" নামের এক টুইটার ব্যবহারকারী এই ছবিকে সেসময় আপলোড করেন।
Kya yeh ek Hindustani #Sikh hai ??.. #BJP plz....punish this man...who insulted our flag..n...gyz....plz...Share pic.twitter.com/iH69ZHePwv
— Shailendra Boom (@BoomShailendra) August 11, 2014
ভাইরাল দ্বিতীয় ছবি
জাতীয় পতাকা অবমাননার এই ছবিটি কমপক্ষে ৮ বছরের পুরোনো।এক পাকিস্তানী টুইটার হ্যান্ডেলের তরফ থেকে ২০১২ সালের নভেম্বর মাসে এই ছবিকে টুইট করা হয়।
Sikhs holding #India flag with pride .#Pakistan #Karachi #Afghanistan #Khalistan #Balochistan pic.twitter.com/OR86bAWL
— بلوچستان پاکستان (@SupportPakArmy) November 11, 2012
ভাইরাল তৃতীয় ছবি
"সিয়াসত" নামের এক ওয়েবসাইটের ফোরাম অংশে এই ছবিকে ২০১২ সালের অক্টোবর মাসে আপলোড করা হয়।খালিস্তানি যুবকের ভারতের জাতীয় পতাকা পোড়ানোর দাবী করে ওই সময় আপলোড করা এক ইউটিউব ভিডিওর লিংকও সেখানে দেওয়া হয়।
কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে আমরা এই ছবিগুলিতে দেখতে পাওয়া ঘটনার বিষয়ে জানতে পারিনি।
যদিও, উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বলা যেতে পারে, অন্ততঃপক্ষে ৬ বছরেরও বেশি পুরোনো এই ছবিগুলির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

