ফ্যাক্ট চেক: দিল্লির রাজপথে বামপন্থীদের সাম্প্রতিক মিছিলের ভিডিও এটি নয়

পুরোনো এই ভিডিওকে সম্প্রতি অনেকেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   12-12-2020
  • Total Shares

বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবীতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে দেশের বিভিন্ন অংশে বামপন্থীদের প্রতিবাদ করার রিপোর্ট সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত হয়।

এরই মধ্যে দিল্লির রাজপথে বামপন্থীদের মিছিল দাবী করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ভিডিও।

"এম হোসেইন" নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ভিডিওকে পোস্ট করে লেখেন, "দেশবাসীকে দেখিয়ে দিল দিল্লীর রাজপথে লাল ঝান্ডার প্লাবন!!কৃষক,মেহনতি মানুষ ধর্ম নয় কর্মের জয়গান গায় তাই অধিকার বুঝে নিতে চায়।।লাল সেলাম ইনকিলাব জিন্দাবাদ।।"

screenshot-2020-12-1_121220081615.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।কমপক্ষে দুবছরের পুরোনো এই ভিডিওর সাথে বর্তমান কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ভিডিওকে ইউটিউবে খুঁজে পাই।

"কমিউনিস্ট কেরালা" নামের এক ইউটিউব চ্যানেলের তরফ থেকে ২০১৮ সালে এই ভিডিওকে আপলোড করে তাকে হিমাচল প্রদেশের বলে উল্লেখ করা হয়।

এই ভিডিওটি ঠিক কোথায় তোলা হয়েছে সেবিষয়ে আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে নিশ্চিত হতে পারিনি।

বর্তমান কৃষক আন্দোলনে বামপন্থীদের অবদানের কথা "হিন্দুস্তান টাইমসে"র এই রিপোর্ট থেকে পড়া যেতে পারে।

যদিও, এই ভিডিওটি অন্ততঃপক্ষে দুবছর আগে থেকে ইন্টারনেটে উপলব্ধ থাকায় তার সাথে বর্তমান কৃষক আন্দোলনের সম্পর্ক না থাকার কথাটি উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বলা যেতে পারে।

ফ্যাক্ট চেক: দিল্লির রাজপথে বামপন্থীদের সাম্প্রতিক মিছিলের ভিডিও এটি নয়
Claimকৃষক আন্দোলন চলাকালীন এই ভিডিওতে সম্প্রতি দিল্লির রাজপথে বামপন্থীদের মিছিল করতে দেখা যায় Conclusion কমপক্ষে দুবছরের পুরোনো এই ভিডিওর সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment