ফ্যাক্ট চেক: এই ছবিগুলিকে সাম্প্রতিক কৃষক আন্দোলনের সময় তোলা হয়নি
অনেকেই এমন দাবী করে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলিকে পোস্ট করেছেন
- Total Shares
বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবীতে কৃষক আন্দোলন ও নতুন সংসদ ভবনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিপূজা করার খবর সম্প্রতি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
এরই মধ্যে কয়েকজন প্রতিবাদী লোক ও মোদীর পুজো করার দুই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
প্রধানমন্ত্রী মোদীর পুজো করার ছবিকে নতুন সংসদ ভবনের ভূমিপুজোর বলে উল্লেখ করে নেটিজেনদের অনেকে প্রতিবাদী লোকগুলির ছবিটিকে সাম্প্রতিক কৃষক আন্দোলনের বলে দাবী করেন।
"উত্তর দিনাজপুরের গর্ব মমতা" নামের এক ফেসবুক পেজের তরফ থেকেও ভাইরাল এই ছবিকে পোস্ট করা হয়।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, প্রতিবাদী লোকদের ছবিটিকে আসলে ২০১৫ সালে গুজরাটে হওয়া এক প্রতিবাদের সময় তোলা হয়।ওদিকে, প্রধানমন্ত্রী মোদীর পুজো করার ছবিটিতে আদতে তাকে এবছর অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজা করতে দেখা যায়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে এই ছবিগুলির বিষয়ে আমরা জানতে পারি।
প্রতিবাদীদের ছবি
২০১৫ সালে প্রকাশিত "হিন্দুস্তান টাইমস" ও "ওয়াশিঙটন পোস্টে"র দুই প্রতিবেদনে এই ছবিকে খুঁজে পাওয়া যায়।এই ছবিকে সেসময় গুজরাটের আহমেদাবাদে প্যাটেল সম্প্রদায়ের করা এক প্রতিবাদ মিছিলের বলে সেখানে উল্লেখ করা হয়।
অতএব, সাম্প্রতিক কৃষক আন্দোলনের সাথে প্রতিবাদের এই ছবির কোনো সম্পর্ক নেই।
নরেন্দ্র মোদীর পূজা করার ছবি
এবছরের অগাস্ট মাসে প্রকাশিত "দ্য টাইমস অফ ইন্ডিয়া" ও "দ্য কুইন্টে"র এই দুই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, নরেন্দ্র মোদীর পূজা করার এই ছবিতে আসলে তাকে অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজা করতে দেখা যায়।
এর থেকে বলা যেতে পারে, নরেন্দ্র মোদীর রাম মন্দিরের ভূমিপূজা করার এই ছবির সাথে নতুন সংসদ ভবনের জন্য তার পূজা করার দাবীটির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

