ফ্যাক্ট চেক: এই ছবিতে বাচ্চাটিকে কি সাম্প্রতিক কৃষক আন্দোলনে খাবার দিতে দেখা যায়?
দিল্লির কৃষক প্রতিবাদের নাম করে এই ছবিকে পোস্ট করা হল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের রাস্তায় খাওয়া দাওয়া করার বিভিন্ন ছবি অনেকেই তুলে ধরছেন সমাজ মাধ্যমে।
এরই মধ্যে রুটি হাতে একটি ছোট মেয়ের খাবার পরিবেশন করার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
"আরাত্রিকা তানিয়া" নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "দিল্লির কৃষক আন্দোলনে ছোট্ট একটা পরী"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, অন্ততঃপক্ষে তিন বছরের পুরোনো ভাইরাল এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
বাচ্চা মেয়েটির এই ছবির সাথে করা দাবীটিকে খতিয়ে দেখতে আমরা ইন্টারনেটে ছবিটিকে রিভার্স সার্চ করি।
এতে দেখতে পাওয়া যায়, ২০১৭ সালে "গুরু কা লঙ্গর" নামের এক ফেসবুক পেজের তরফ থেকে এই ছবিকে পোস্ট করা হয়।
ছোট মেয়েটির এই ছবিটিকে হিমাচল প্রদেশের পাওন্তা সাহেব শহরের বলে সেখানে আপলোড করা হয়।

এই ছবিটি তবে ঠিক কোথায় ও কবে তোলা হয় সেই বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে আমরা জানতে পারিনি।
যদিও, উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বলা যেতে পারে, অন্ততঃপক্ষে তিন বছরের পুরোনো ভাইরাল এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

