ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ২০১২ সালের চীনের এই ছবি
জার্মানিতে তেলের দাম বাড়ার সাথে জুড়ে এই ছবিকে পোস্ট করা হল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
অনেকগুলি গাড়ির একটি জায়গায় দাঁড়িয়ে থাকার এক ছবি সম্প্রতি অনেকে পোস্ট করেছেন তাদের সোশ্যাল মিডিয়ায়।
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জার্মানির মানুষ রাস্তায় গাড়ি ফেলে রেখে হেঁটে বাড়ি যাচ্ছেন বলে বর্ণনা করা হয় ওই ছবিকে।
ভাইরাল সেই ছবিতে লেখা হয়, "জার্মান সরকার হঠাৎ করে একদিন পেট্রোলের দাম বাড়িয়ে দেওয়ায়, সেখান কার মানুষ জন, এক ঘন্টার মধ্যে রাস্তার মধ্যে তাদের গাড়ি ফেলে রেখে হেঁটে বাড়ি ফিরে ঘটনার প্রতিরোধ করে। রাস্তার মধ্যে লক্ষ লক্ষ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সরকার বাধ্য হয়ে তোলের দাম কমায়। এই ধরণের প্রতিবাদ যদি আমরাও করতে পারি তাহলে দৈনন্দিন হওয়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আটকানো সম্ভব হবে।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ২০১২ সালের চীনের এই ছবির সাথে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় গাড়ি ফেলে রেখে জার্মানির মানুষের করা প্রতিবাদের দাবীটির কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে "রেক্সফিচার্স" নামের এক ওয়েবসাইটে আমরা এই ছবিকে খুঁজে পাই।
ওই ছবির ক্যাপশন হিসাবে সেখানে লেখা হয়, "চীনে মাঝ-শরতের উৎসব ও জাতীয় দিন উদযাপন চলাকালীন যানজট"।

গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে ২০১২ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখে ওই ছবিকে তোলা হয় বলেও সেখানে উল্লেখ করা হয়।
এর থেকে বলা যেতে পারে, ২০১২ সালের চীনের এই যানজটের ছবির সাথে জার্মানিতে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের দাবীটির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

