ফ্যাক্ট চেক: ভাইরাল এই ছবি মহারাষ্ট্রের সাম্প্রতিক কৃষক মিছিলের নয়
দুবছরের পুরোনো এই ছবিকে সাম্প্রতিক কৃষক মিছিলের উল্লেখ করে পোস্ট করা হল সমাজ মাধ্যমে
- Total Shares
বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে মহারাষ্ট্র থেকে দিল্লির অভিমুখে সম্প্রতি কৃষকদের রওনা হওয়ার খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
এরই মধ্যে মহারাষ্ট্রের নাসিক থেকে কৃষকদের সাম্প্রতিক মিছিল বলে দাবী করে এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে আসলে দুবছর আগে ঋণ মুকুবের দাবীতে মহারাষ্ট্রে হওয়া কৃষকদের এক মিছিলকে দেখতে পাওয়া যায়।বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে মহারাষ্ট্রের নাসিক থেকে কৃষকদের সাম্প্রতিক মিছিলের সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই।
২০১৮ সালে প্রকাশিত "নিউজ ১৮" এর এক ফটোগ্যালারী ও "এনডিটিভি"র এক প্রতিবেদনে আমরা রিভার্স সার্চ করে এই ছবিকে খুঁজে পাই।

ওই প্রতিবেদনগুলিতে এই ছবির ক্যাপশন হিসাবে সেখানে ঋণ মুকুবের দাবীতে নাসিক থেকে মুম্বাই অবধি সর্বভারতীয় কিষাণ সভার কৃষকদের করা মিছিলের কথা উল্লেখ করা হয়।
এর থেকে বলা যেতে পারে, ঋণ মুকুবের দাবীতে দুবছরের পুরোনো কৃষক মিছিলের এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

