ফ্যাক্ট চেক: মিশরের পুরোনো প্রতিবাদের এই ছবির সাথে মার্কিন সেনাদের সম্পর্ক নেই
৭ বছর আগেকার এই ছবি সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
মুসলমানদের বিরুদ্ধে মার্কিন সেনার যুদ্ধ করার উল্লেখ করে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
এক সশস্ত্র বাহিনীর সামনে বসে দুজন মহিলার প্রতিবাদ করার সেই ছবিতে লেখা হয়, "মার্কিন এক সেনা দীর্ঘদিন যুদ্ধ করার পর বলেছিল।মুসলমানদেরকে হারানো সম্ভব না কেননা তারা বন্দুকের আগায় জান্নাত দেখতে পায়।#সুবহানাল্লাহ"।

এখানে সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, মিশরের এই ৭ বছরের পুরোনো প্রতিবাদের ছবির সাথে মার্কিন সেনার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দাবীটির কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০১৪ সালে প্রকাশিত মিশরের সংবাদমাধ্যম "ডেইলি নিউজ ইজিপ্টে"র এক প্রতিবেদনে খুঁজে পাই।
সেখানে এই ছবির ক্যাপশন হিসাবে বলা হয়, "২০১৩ সালের জুলাইয়ের ৮ তারিখে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি মহম্মদ মরসির মিশরীয় সমর্থকরা কায়রোতে রিপাবলিকান গার্ডের সদর দফতরে প্রবেশ আটকাতে লাগানো কাঁটাতারের বেড়ার সামনে বসেছে"।
এই ছবিকে এএফপির তরফ থেকে তোলা হয় বলে সেখানে উল্লেখ করা হয়।
একই তথ্যের উল্লেখ করা আমরা "গেটি ইমেজেসে"র ওয়েবসাইটেও মিশরের দুজন মহিলার সেই প্রতিবাদের ছবিকে খুঁজে পাই।
২০১৩ সালে প্রকাশিত "সিএনএনে"র এই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি মিশরের সেনাবাহিনী ওই সময় সেদেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মহম্মদ মরসিকে ক্ষমতাচ্যুত করে।
এর থেকে বলা যেতে পারে, মিশরের এই প্রতিবাদের ছবির সাথে মুসলমানদের বিরুদ্ধে মার্কিন সেনার যুদ্ধ করার দাবীটির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

