ফ্যাক্ট চেক: দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা দাবী করে ভাইরাল জার্মানির এই ছবি
অনেকেই এই ছবিকে সম্প্রতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি সীমান্তের কাছে কৃষকদের ট্রাক্টর নিয়ে মিছিল করার খবর সম্প্রতি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
এরই মধ্যে সার বেঁধে কিছু ট্রাক্টরের দাঁড়িয়ে থাকার এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
অনেকে সেই ছবিকে পোস্ট করে লেখেন, "দিল্লীমুখী কৃষকেরা ট্রাক্টর মিছিলে অংশ নিতে।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এক বছরেরও বেশী পুরোনো জার্মানির কৃষক প্রতিবাদের এই ছবির সাথে দিল্লির সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০১৯ সালের নভেম্বর মাসে প্রকাশিত "ডেইলি মেল" ও "ইউরাকটিভে"র প্রতিবেদনে খুঁজে পাই।
ওই দুই প্রতিবেদনেই দাঁড়িয়ে থাকা ট্রাক্টরদের এই ছবিকে জার্মানির বার্লিনে হওয়া সেসময়ের এক কৃষক প্রতিবাদের বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনগুলি থেকে জানা যায়, জার্মানির কৃষকেরা সেদেশের সরকারের কৃষি নীতির প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।
এর থেকে বলা যেতে পারে, জার্মানির কৃষক প্রতিবাদের এই ছবির সাথে দিল্লির সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

