ফ্যাক্ট চেক: না, এই ছবিতে ভিক্ষুক ভারত জৈনকে দেখা যায় না
বিভ্রান্তিকর দাবী করে সমাজ মাধ্যমে ভাইরাল হল এই ছবি
- Total Shares
রাস্তায় বেরিয়ে অর্থাভাবে জর্জরিত মানুষের ভিক্ষা করার দৃশ্য এদেশে নতুন নয়।ওই ভিক্ষাকারীদের মধ্যেই তবে যদি কেউ হয় লাখোপতি, তাহলে?!
সম্প্রতি এক ব্যক্তির ভিক্ষা করার এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
"আবেগ" নামের এক ফেসবুক পেজের তরফ থেকে ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখা হয়, "ভারত জেন ইনি হলেন ভারত জেন, বিশ্বের সবথেকে বড়লোক ভিখারী।মুম্বইয়ের রাস্তায় ভিক্ষা করেন তিনি।ভারত জেন ভিক্ষা করে করেই প্রতি মাসে ৭৫০০০ টাকা উপার্জন করেন।এতোদিন সর্বোমোট ইনকাম ৭৫ কোটি টাকা।মুম্বইয়ে ফ্ল্যাটও আছে ভিক্ষা করে করেই বড়লোক"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভারত জৈন নয়, এই ছবিতে আসলে ভিক্ষুক কৃষ্ণা কুমার গীতকে দেখতে পাওয়া যায়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে "জনসত্তা", "স্কুপহুপ" ও "পত্রিকা"র মত বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে খুঁজে পাই।
এই ছবিকে সেখানে ভিক্ষুক কৃষ্ণা কুমার গীতের বলে উল্লেখ করা হয়।
"ফিনান্সিয়াল টাইমসের" এই প্রতিবেদন থেকে জানা যায়, কৃষ্ণা কুমার গীত নামের সেই ভিখারি প্রতি মাসের আনুমানিক উপার্জন প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা।মুম্বাইয়ের নালা সোপারায় তার ব্যক্তিগত একটি ফ্ল্যাটও রয়েছে।
ওই প্রতিবেদনে ভিক্ষুক ভারত জৈনের কথাও উল্লেখ করা হয়।রিপোর্টে বলা হয়, ভারত ভিক্ষা করে প্রতি মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা উপার্জন করেছেন এবং মুম্বইয়ে ৮০ লক্ষ টাকা দামের একটি ফ্ল্যাটও কিনেছিলেন।
এর থেকে বলা যেতে পারে, ভারত জৈন নয়, ভিক্ষুক কৃষ্ণা কুমার গীতকে আসলে এই ছবিতে দেখতে পাওয়া যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

