ফ্যাক্ট চেক: সাম্প্রতিক কৃষক আন্দোলনের নাম করে ভাইরাল হল সাত বছরের পুরোনো ছবি
উত্তরপ্রদেশের পুরোনো এই ছবি বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল সমাজ মাধ্যমে
- Total Shares
এবছর প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে পুলিশ ও আন্দোলনরত কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর একটি ছবি বেশ ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
ওই ছবিতে মোদী টি শার্ট পরিহিত এক ব্যক্তিকে পুলিশের সঙ্গে মারপিট করতে দেখা যায়।
বেশ কিছ ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে লেখেন, "কৃষক আন্দোলনকে বদনাম করতেই কৃষক সেজে সামিল হয়ে পুলিশের উপর হামলা করছেন যিনি তার পরিচয় তার গেঞ্জীতেই।"

এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখে, সাত বছরের পুরোনো ভাইরাল এই ছবিতে উত্তরপ্রদেশের এক ঘটনাকে দেখতে পাওয়া যায়।২০১৪ সালে উত্তরপ্রদেশের তদানীন্তন সমাজবাদী সরকারের বিরুদ্ধে বিজেপি কর্মীদের এক প্রতিবাদ বিক্ষোভের সময় এটি পুলিশের সঙ্গে সংঘর্ষ হওয়ার এক ছবি।
রিভার্স ইমেজ সার্চ করে আমরা ২০১৪ সালে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদপত্রের ওয়েবসাইটে এই ছবিটিকে খুঁজে পাই।
এই প্রতিবেদনগুলি অনুযায়ী, ২০১৪ সালের জুনের ৩০ তারিখে লখনৌতে উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খন্ড যুদ্ধের সময় এই ছবিটি তোলা হয়।সমাজবাদী পার্টির সরকারের শাসনকালে রাজ্যে অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে সেসময় বিক্ষোভ প্রদর্শন করছিল বিজেপি।
এর থেকে বলা যেতে পারে, সম্প্রতি ভাইরাল হওয়া ২০১৪ সালের এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

