ফ্যাক্ট চেক: সাম্প্রতিক কৃষক-পুলিশ সংঘর্ষের দাবী করে দশ বছরের পুরোনো ছবি ভাইরাল
সম্প্রতি অনেকেই এই ছবিকে শেয়ার করেছেন তাদের সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের সাথে দিল্লি পুলিশের সংঘর্ষের বেশ কিছু ছবি সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এরই মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয় পুলিশের উর্দিধারী এক ব্যক্তির অন্য একজন ব্যক্তিকে মাটিতে ফেলে প্রহার করার এক ছবি।
ভাইরাল সেই ছবিকে সাম্প্রতিক দিল্লি পুলিশের সাথে কৃষকদের সংঘর্ষের দাবী করে অনেকেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখে, ২০১১ সালের উত্তরপ্রদেশের এই ছবির সাথে দিল্লি পুলিশ ও কৃষকদের সাম্প্রতিক সংঘর্ষের কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে "ক্যাচ নিউজে"র এক প্রতিবেদনে এই ছবিকে খুঁজে পাই।
এই ছবির বিষয়ে সেখানে ২০১১ সালে সেসময় লোহিয়া বাহিনীর প্রধান আনন্দ ভাদুরিয়াকে মাটিতে ফেলে তৎকালীন লখনৌয়ের ডিআইজি ডি কে ঠাকুরের প্রহারের কথা উল্লেখ করা হয়।

সমাজবাদী পার্টির যুব শাখা লোহিয়া বাহিনী নামে পরিচিত।
এই ঘটনার উল্লেখ বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনেও পাওয়া যায়।
২০১৯ সালে এই ছবি জামিয়ার ছাত্রদের উপর পুলিশের অত্যাচার দাবী করে ভাইরাল হলে তাকেও ইন্ডিয়া টুডের তরফ থেকে ফ্যাক্ট চেক করা হয়।
এর থেকে বলা যেতে পারে, ২০১১ সালের উত্তরপ্রদেশের এই ছবির সাথে দিল্লি পুলিশ ও কৃষকদের সাম্প্রতিক সংঘর্ষের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

