ফ্যাক্ট চেক: নৌকায় ভারতের জাতীয় পতাকাসমেত এই ছবিটি সাম্প্রতিক কৃষক আন্দোলনের নয়
বিভ্রান্তিকর দাবী করে এই ছবিকে অনেকেই সম্প্রতি পোস্ট করেছেন
- Total Shares
বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদের খবর সম্প্রতি প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে।
এরই মধ্যে বেশ কিছু নৌকায় ভারতের জাতীয় পতাকাসমেত কয়েকজন লোকের দাঁড়িয়ে থাকার এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ছবিকে নেটিজেনদের অনেকে পোস্ট করে লেখেন, "আন্দোলনরত কৃষক দের সমর্থনে কেরালায় নদী পথে প্রচার।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখে, কমপক্ষে চার বছরের পুরোনো এই ছবির সাথে কেরালায় সাম্প্রতিক কৃষক আন্দোলনের দাবীটির কোনো সম্পর্ক নেই।
রিভার্স সার্চ করে আমরা দেখতে পাই ছবিটি ২০১৬ সাল থেকে ইন্টারনেটে উপলব্ধ রয়েছে।
এছাড়াও সাম্প্রতিক কৃষক আন্দোলনের আগে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ মাধ্যমে এই ছবিটিকে আপলোড করা হয়।
এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখা যাবে।
যদিও, আমরা কীওয়ার্ড সার্চ করে দ্য টেলিগ্রাফের এই প্রতিবেদন থেকে জানতে পারি, কেরালার কৃষকেরাও বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন।
এর থেকে বলা যেতে পারে, কমপক্ষে চার বছরের পুরোনো এই ছবির সাথে কেরালায় সাম্প্রতিক কৃষক আন্দোলনের দাবীটির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

