ফ্যাক্ট চেক: গো ব্যাক মোদী লেখা রাস্তার গ্র্যাফিটির এই ছবিটি তামিলনাড়ুর নয়
তামিলনাড়ুর নাম করে ভাইরাল হল কলকাতার এই ছবি
- Total Shares
সমাজ মাধ্যমে বেশ কিছু ব্যবহারকারী সম্প্রতি এক ছবি পোস্ট করে দাবী করেন ছবিটি তামিলনাড়ুর কোনো এক রাস্তায় তোলা হয়েছে।
ভাইরাল সেই ছবিতে রাস্তা জুড়ে থাকা এক গ্র্যাফিটিতে "গো ব্যাক মোদী" লেখা দেখা যায়।

প্রসঙ্গতঃ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তামিলনাড়ু ও কেরালা সফরে গিয়েছিলেন।
এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখে, তামিলনাড়ু নয়, এই ছবিটি আসলে ২০২০ সালে কলকাতায় তোলা হয়।কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন নরেন্দ্র মোদীর কলকাতা সফরকে লক্ষ্য করে প্রতিবাদী এই গ্র্যাফিটি কলকাতায় তৈরী করা হয়েছিল।
এই একই ছবি গত বছর বিহার নির্বাচনের আগেও মোদীর নির্বাচনী সফরকে কেন্দ্র করে ভাইরাল হয়েছিল।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেকের তরফ থেকে সেই সময় এই বিভ্রান্তিকর দাবীর উপর একটি প্রতিবেদন লেখা হয়।
রিভার্স ইমেজ সার্চ করে আমরা জানতে পারি, বেশ কিছু টুইটার ব্যবহারকারী এই ছবিটি ২০২০ সালের জানুয়ারীর ১১ তারিখে পোস্ট করে ছবিটি কলকাতার এস্প্ল্যানেডের রাস্তায় তোলা হয়েছে বলে দাবী করেন, মোদীর সফরের বিরুদ্ধে রাস্তায় গ্রাফিতি করা হয়েছে।
Esplanade now. Students painting on the road. Loud and clear message from Kolkata. #GoBackModiFromBengal Coward Modi is afraid of the students & youth. Avoids road. Protest continuing all over the city. pic.twitter.com/2yzSLcVObN
— Madhurima | মধুরিমা (@Madhurima_ML) January 11, 2020
বিভিন্ন খবরের ওয়েবসাইটেও এই বিষয়ে লেখা হয় যেখানে এই গ্র্যাফিটির ছবিটিও দেখা যায়।
ভাইরাল ছবিটিকে বড়ো করে আমরা সেখানে “মেট্রো চ্যানেল কন্ট্রোল পোস্ট, হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন" লেখা দেখতে পাই।
কলকাতার এই জায়গাটির ছবি আমরা ২০১৯ সালে প্রকাশিত মমতার ব্যানার্জী সম্পর্কিত একটি খবরের প্রতিবেদনেও দেখতে পাই।সেখানেও “মেট্রো চ্যানেল কন্ট্রোল পোস্ট ,হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন" লেখাটি দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

