পুলওয়ামার নয়, ভিডিওটি ইরাকের

২০০৭ সালের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে ভিডিওটি পুলওয়ামার জঙ্গি আক্রমণের ভিডিও

 |  1-minute read |   14-02-2021
  • Total Shares

২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারী জম্মু শ্রীনগর জাতীয় সড়কে এক ভয়াবহ জঙ্গি আক্রমণে এক জঙ্গি সহ ৪০জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও প্রায় ৩৫জন।  দেশের ইতিহাসে এই দিনটিকে একটি কালো দিন হিসেবে ব্যক্ত করেন অনেকেই।  তাই প্রতি বছর এই দিনে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো লোক সোশ্যাল মিডিয়া জুড়ে এই ঘটনাটি সম্পর্কিত পোস্ট করে থাকেন।

‘অনিকেশ দাস’ নামের জনৈক ফেসবুক ব্যবহারকারী এমনই একটি পোস্টে একটি ভিডিও আপলোড করে দাবি করতে চেয়েছেন যে ভিডিওটি সে দিনের জঙ্গি আক্রমণের ভিডিও।

 

body_021421082311.jpg

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

এই ২৮ সেকেন্ডের ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে একটি হিন্দি গানের কলি শুনতে পাওয়া যাচ্ছে।  প্রথম দশ সেকেন্ড জুড়ে শুধু স্ক্রিনে ইংরেজিতে দুটি লেখা ফুটে উঠছে, "১৪ ফেব্রুয়ারী, ব্ল্যাক দে।" এর পর ১১ সেকেন্ডের মাথায় মূল ভিডিওটি দেখতে পাওয়া যাচ্ছে। 

ভিডিটি এক ঝলক দেখলেই তিনটি সন্দেহের উদয় হয়।  প্রথমত, ভিডিওতে যে যানবাহনগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো ডানদিকের রাস্তা ঘেঁষে চলছে। শুধু মাত্র যে দেশগুলোতে 'লেফট হ্যান্ড ড্রাইভ' ব্যবস্থা রয়েছে সে দেশের রাস্তাতেই এই দৃশ্য সম্ভব।

দ্বিতীয়ত, খবরের প্রকাশ, পুলওয়ামা জঙ্গি আক্রমণের সময় একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সিআরপিএফের বাসে সজোড়ে ধাক্কা মেরেছিল।  কিন্তু, এই ভিডিওটিতে তেমন কিছু দেখা যাচ্ছে না।

এর পর আমরা ভিডিওটির বেশ কয়েকটি স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশটগুলোকে রিভার্স ইমেজ সার্চ করে মূল ভিডিওটির সন্ধান পাই। সেখানে বলা হচ্ছে, ভিডিওটি ইরাকের। বাগদাদের কাছে তাজি ক্যাম্পের সামনে এই ঘটনাটি ঘটেছিল। ভিডিওটির উপর দিকে যে টাইমলাইন দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ভিডিওটি ২০০৭ সালের সেপ্টেম্বর মাসের।

body1_021421082827.jpg

এই আক্রমণটি সম্পর্কিত একটি খবরও খুঁজে পাওয়া গিয়েছে।

ইউটিউবেও এই ভিডিওটি রয়েছে।

সুতারং বলা যেতেই পারে ‘অনিকেশ দাস’ নামের জনৈক ফেসবুক ব্যবহারকারী যে পোস্টটি করেছেন তা বিভ্রান্তিকর।

পুলওয়ামার নয়, ভিডিওটি ইরাকের
Claimভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে ভিডিওটি পুলওয়ামার জঙ্গি আক্রমণের। যে ঘটনাটি ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারী ঘটেছিল। Conclusion ভিডিওটি পুরোনো। ২০০৭ সালের সেপ্টম্বর মাসে ইরাকের একটি বিস্ফোরণের ভিডিও।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

ARPIT BASU ARPIT BASU @virusfound007

Arpit Basu is the Special Correspondent with the India Today Group’s fact check team. With more than one-and-a-half decade's experience in print and digital media, he has reported on aviation, transport, crime, civic and human interests issues. His sting operation on how precious Aviation Turbine Fuel, meant for Kolkata airport, was pilfered and sold in local market as ‘white kerosene’ received widespread acclaim. Arpit has worked with reputed media houses like The Times of India and Hindustan Times and had received letter of appreciation for reporting during the Phalin cyclone in Odisha in 2013.

Comment