ফ্যাক্ট চেক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে মারিয়াকে কি এই ছবিতে দেখা যাচ্ছে?
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ২০১৭ সালের এই ছবি
- Total Shares
সম্প্রতি, করোনা কবলিত পৃথিবীকে চমকে দিয়ে ভ্যাকসিন আবিষ্কারের খবর জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তিনি বলেন, সেই ভ্যাকসিনের প্রয়োগ তার এক মেয়ের শরীরে করা হয়েছে।
এই খবর প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের অনেকে ভ্লাদিমির পুতিনের সাথে এক বাচ্চা মেয়ের ছবি পোস্ট করতে শুরু করেন।সেই ছবিতে উপস্থিত বাচ্চা মেয়েটিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কন্যা মারিয়া হিসেবে দাবী করা হয়।
অনেকের মতো, 'প্রাণকৃষ্ণ আচার্যী' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবি পোস্ট করে লেখেন, "ভ্লাদিমির পুতিন এর মেয়ে মারিয়া। যিনি প্রথম, রাশিয়ায় কোভিড-১৯ এর আবিস্কৃত ভ্যাক্সিন গ্রহণ করলেন।"

এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ২০১৭ সালে হওয়া এক পাসপোর্ট প্রদান অনুষ্ঠানের এই ছবিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আদতে সেদেশের এক যুব নাগরিকের সাথে দেখতে পাওয়া যায়।
ইন্টারনেটে এই ছবিকে রিভার্স সার্চ করে আমরা তার উৎসকে খুঁজে পাই।
২০১৭ সালে ভ্লাদিমির পুতিনের সাথে বাচ্চা এই মেয়েটির ছবি রাশিয়ার প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে লেখা হয়, "রাশিয়ার যুব নাগরিকদের পাসপোর্ট প্রদান"।সেখানে পুতিনের মেয়ে মারিয়ার উল্লেখ কোথাও পাওয়া যায় না।

এরপর আমরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মেয়ে মারিয়ার ছবি খোঁজার চেষ্টা করি।
কীওয়ার্ড সার্চ করে ভ্লাদিমির পুতিনের বড় মেয়ে মারিয়ার এক ছবি 'দ্য টাইমস অফ ইন্ডিয়ার' এই প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।

এমনকি, মারিয়ার সম্বন্ধে লেখা 'দ্য মস্কো টাইমসে'র এই প্রতিবেদনেও সেই মেয়ের ছবিই দেখতে পাওয়া যায়।
তাছাড়া, রাশিয়ার সরকারি সংবাদসংস্থা 'স্পুটনিক নিউজের' এই প্রতিবেদন অনুযায়ী, পুতিন তার মেয়েদের একজনের সেদেশে আবিষ্কার হওয়া করোনা ভ্যাকসিন নেওয়ার কথা জানান।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের কোন মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন, সেই বিষয়ে সেখান থেকে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবির সাথে করা দাবীটি বিভ্রান্তিকর।২০১৭ সালের এক পাসপোর্ট প্রদান অনুষ্ঠানের এই ছবিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আদতে সেদেশের এক যুব নাগরিকের সাথে দেখতে পাওয়া যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

