ফ্যাক্ট চেক: ইউটিউবের এই ভিডিওর ছবি কি সলমন খান অভিনীত 'রাধে' সিনেমার ট্রেলারের?
নেটিজেনদের অনেকে বিভ্রান্তিকর দাবী করে পোস্ট ও শেয়ার করলেন এই ছবি
- Total Shares
সম্প্রতি, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম বিতর্কে সলমন খানেরও নাম জড়ায়।
এরই মধ্যে সলমন খান অভিনীত 'রাধে' সিনেমার ট্রেলারকে ডিসলাইক ও রিপোর্ট করার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ছবি।
একই দাবী করে 'দীনেশ রাও যাদব' নামের এক ফেসবুক ব্যবহারকারীও ভাইরাল সেই ছবি পোস্ট করেন।

আপনারা সেই পোস্টের আর্কাইভকে এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে আসল সলমন খান অভিনীত 'রাধে' সিনেমার ট্রেলারকে দেখা যায় না।প্রতিবেদন লেখার সময় অবধি 'রাধে' সিনেমার ট্রেলারের অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার খবর পাওয়া যায়নি।
সলমন খান অভিনীত 'রাধে' সিনেমার ট্রেলারের বিষয়ে জানতে আমরা ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করি।প্রতিবেদন লেখার সময় অবধি কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে এই সিনেমার অফিসিয়াল ট্রেলার দেখতে পাওয়া নিয়ে তথ্য পাওয়া যায়নি।
এরপর ভাইরাল পোস্টের দাবীমত আমরা ইউটিউবে 'রাধে সিনেমার ট্রেলার'টি খোঁজার চেষ্টা করি।কীওয়ার্ড সার্চ করে দেখা যায়, 'মার্ভেলাস প্রেসেন্টস' নামের এক ইউটিউব চ্যানেলের তরফ থেকে 'রাধে' সিনেমার ট্রেলার কথাটি উল্লেখ করে এক মিনিটের চেয়ে কিছু বেশি দৈর্ঘ্যের একটি এবছরের জানুয়ারির ৩০ তারিখে ভিডিওকে আপলোড করা হয়।
ভাইরাল ছবির বাম দিকের নীচের অংশে দেখতে পাওয়া চিহ্নটির সঙ্গে 'মার্ভেলাস প্রেসেন্টস' নামের ইউটিউব চ্যানেলটির লোগোর সাদৃশ্যও দেখতে পাওয়া যায়।

ওদিকে, 'মার্ভেলাস প্রেসেন্টস' নামের ইউটিউব চ্যানেলটির বিষয়ে জানতে গেলে দেখা যায়, এই চ্যানেলটিতে সিনেমা সংক্রান্ত খবর ও কল্পনার উপর ভিত্তি করে তৈরি করা চলচিত্রের ট্রেলার পরিবেশন করা হয়।
এছাড়া, 'রাধে' সিনেমার অফিসিয়াল পোস্টারে আমরা প্রযোজনা সংস্থা হিসেবে 'সলমন খান ফ্লিমসে'র ও 'রিল লাইফ প্রোডাকশনে'র নাম দেখতে পাই।
View this post on InstagramA post shared by Taran Adarsh (@taranadarsh) on
প্রতিবেদন লেখার সময় অবধি 'সলমন খান ফ্লিমসে'র ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা 'রাধে' সিনেমার ট্রেলারকে দেখার চেষ্টা করলে সেখানে তা দেখতে পাওয়া যায় না।রিল লাইফ প্রোডাকশনের দাবী করা টুইটার প্রোফাইলেও এই সিনেমার ট্রেলারটির বিষয়ে তথ্য পাওয়া যায় নি।
তাছাড়া, 'আনন্দবাজার পত্রিকা'র এবছরের জুলাইয়ের এই প্রতিবেদনে আগামী বছর সলমন খান অভিনীত 'রাধে' সিনেমার মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা লেখা হয়।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ছবিতে আসল 'রাধে' সিনেমার ট্রেলারের ইউটিউব ভিডিওকে দেখতে পাওয়া যায় না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

