ফ্যাক্ট চেক: চীনা দূতেদের সঙ্গে রাহুল গান্ধীর ভাইরাল এই ছবিগুলির পিছনে সত্যিটা কি?
সোশ্যাল মিডিয়ায় ছড়ালো বিভ্রান্তিকর দাবী
- Total Shares
সম্প্রতি ডোকলাম সমস্যার সাথে জুড়ে চীনা দূতেদের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।ভাইরাল সেই ছবিগুলিতে রাহুল গান্ধী ছাড়াও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, ভগ্নীপতি রবার্ট বঢরা ও কংগ্রেস নেতা আনন্দ শর্মাকে দেখতে পাওয়া যায়।
ছবিগুলির সাথে দাবী করা হয়, ২০১৭ সালে ভারতীয় ও চীনা সেনারা যখন ডোকলাম নিয়ে ব্যস্ত ছিল, গান্ধী ভাইবোনেরা তখন চীনা দূতদের সাথে গোপন বৈঠক করছিল।
'মোদী সেনা উত্তরাখন্ড' নামের এক ফেসবুক পেজ ভাইরাল সেই ছবি দুটি পোস্ট করে লেখে, "যে সময় ডোকলাম বিরোধ চলছিল তখন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী চীনা রাষ্ট্রদূতের সাথে একান্তে বৈঠক করছিলেন, কেবল আপনাকে জানানোর জন্য বলছি যাতে আপনি বুঝতে পারেন।"

ফেসবুকের সেই পোস্টের আর্কাইভ ভার্শনটি আপনারা এখানে দেখতে পাবেন।অনেকেই একই ধরণের দাবীসমেত ছবিগুলি ফেসবুকে শেয়ার করেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।২০১৭ সালের জুন-আগস্ট মাসে হওয়া ডোকলাম সঙ্কটের সময়, রাহুল গান্ধী সত্যিই টুইট করেছিলেন যে তিনি চীনা রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন, তবে ভাইরাল দাবীসমেত পোস্ট করা ছবিগুলি সেই সাক্ষাৎের সাথে সম্পর্কিত নয়।ছবিগুলির একটি ডোকলাম সঙ্কটের বেশ কয়েক মাস পরে ২০১৮ সালে তোলা হয়, ওদিকে অন্যটি উত্তেজনা ছড়িয়ে পড়ার দুমাস আগে ২০১৭ সালের এপ্রিল মাসে তোলা হয়।
রিভার্স সার্চ করে আমরা ছবি দুটির বিষয়ে জানতে পারি।
ভাইরাল প্রথম ছবি

এই ছবিটি ২০১৮ সালের জানুয়ারির ৫ তারিখে রাহুল গান্ধী টুইট করেন।রাহুল লেখেন, "অর্থবহ মত বিনিময় করতে সিপিসি কেন্দ্রীয় কমিটির সদস্য মিঃ মেং জিয়াংফেংয়ের নেতৃত্বাধীন সিপিসি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করি।"
অনেক খবরের ওয়েবসাইটেও এই সাক্ষাৎের বিষয়টি রিপোর্ট করা হয়।
ভাইরাল দ্বিতীয় ছবি

এই ছবিটি চীনা দূতাবাসের ওয়েবসাইটে ২০১৭ সালের এপ্রিল ২১ তারিখ থেকে রয়েছে।তাজ প্যালেস হোটেলে "চীনা দিয়াওতাই ফুড ফেস্টিভ্যালের" আগেরদিন এটি তোলা হয়েছিল।
রাহুলের ডোকলাম বিতর্ক
বেশ কয়েকজন কংগ্রেস নেতার প্রাথমিক অস্বীকারের পরে, রাহুল গান্ধী নিজেই ২০১৭ সালের জুলাইয়ের ১০ তারিখে টুইট করে নিশ্চিত করেন যে তিনি সত্যিই চীনা রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছিলেন।
রাহুল টুইটে লেখেন, "সঙ্কটজনক বিষয়ে জানা আমার কাজ।আমি চীনা রাষ্ট্রদূত, প্রাক্তন এনএসএ, ভুটান রাষ্ট্রদূত ও উত্তর পূর্ব অঞ্চলের কংগ্রেস নেতাদের সাথে দেখা করেছি।" সেসময় রাজনীতিতে এই ঘটনা ঝড় তুলে দেয় ও মূলধারার সংবাদমাধ্যমেও এটি রিপোর্ট করা হয়।
তবে, ভাইরাল দুটি ছবির কোনওটিরই ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে হওয়া ডোকলাম সংকটের সাথে কোনও সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

