ফ্যাক্টচেক: না, রাহুল গান্ধী মাস্ক পরে মধ্যাহ্নভোজ করেননি
ফেসবুক পোস্টের দাবি, প্রাক্তন কংগ্রেস সভাপতি মাস্ক পরে মধ্যাহ্নভোজ করেছেন
- Total Shares
পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনও আসন্ন। তাই সোশ্যাল মিডিয়া জুড়ে সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের পোস্ট করা হচ্ছে।
‘ওয়েস্টবেঙ্গল বিজেপি’ নামের একটি ফেসবুক পেজে সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখতে পাওয়া যাচ্ছে। একটি খাবার অনুষ্ঠানে, মুখে মাস্ক পরে তিনি পাশে বসা জনৈক মহিলার সঙ্গে আলাপচারিতায় মগ্ন। পোস্টে ছবির সঙ্গে লেখা হয়েছে, "এই প্রথমবার দেখলাম কেউ মাক্স পড়েও খেতে পারে। ইনি নাকি আবার প্রধানমন্ত্রী হয়ে আমাদের ভবিষ্যত ঠিক করবে!!

এখানে পোস্টটি আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবির বিভ্রান্তিকর।
ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে দেখা গিয়েছে ছবিটি ২৪ জানুয়ারি তামিলনাড়ুর ইরোড জেলার ওডানিলাই-য়ের। গত রবিবার সেখানকার স্থানীয় তাঁতিদেরসঙ্গে বসে মধ্যাহ্নভোজ করেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সেই সময়, আর পাঁচজনের মতো,মাস্ক খুলেই খাবার খাচ্ছিলেন রাহুল গান্ধী।

তবে, এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল কোনও একটা সময় মুখে মাস্ক পরে বসেছিলেন। একটি ওয়েবসাইটে এমন একটি ছবিও পাওয়া গিয়েছে।

মধ্যাহ্নভোজ শেষ করে, রাহুল গান্ধী যখন মাস্ক পরে পাশে বসা জনৈক মহিলার সঙ্গে আলাপচারিতা শুরু করেন, তখন ফেসবুক পেজে পোস্ট করা এই ছবিটি আর ওই ওয়েবসাইটে প্রকাশিত ছবিটি তোলা হয়েছিল।
'ওয়েস্ট বেঙ্গল বিজেপি' ফেসবুকে পেজে করা এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর, তা বলাইবাহুল্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

