না, মুম্বাইয়ের হাইকোর্টের তরফে রাহুল গান্ধীর উপর জরিমানা জারি করা হয়নি

ফেসবুক পোস্টের দাবি, গডসকে আরএসএস বলে জরিমানা দিতে হয়েছিল রাহুল গান্ধীকে

 |  1-minute read |   31-01-2021
  • Total Shares

বিজেপি ও কংগ্রেস - দুই জাতীয় দলের মধ্যে চাপানউতোর সর্বদাই চলতে থাকে। দুই দলের সমর্থকরাই একে ওপরের বিরুদ্ধে বিভিন্ন ধরণের দাবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট করে চলে।

'বি.জি.পি. ওয়েস্ট বেঙ্গল' নামের একটি ফেসবুক পেজে এমনই একটি পোস্ট করে দাবি করা হয়েছে, "নথুরাম গডসে আরএসএস বিজেপির লোক বলেও প্রমান না করতে পারায় মুম্বাই হাইকোর্ট রাহুল গান্ধীকে জরিমানা করেছিলো। সিপিএম তৃণমূল যেন তা মনে রাখে।"

body_013121064100.jpg

এই খানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবির অধিকাংশটাই মিথ্যে।

তদন্ত করতে নেমে প্রথমেই যেটা স্পষ্ট হয় তা হল ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময়ে প্রচার করতে গিয়ে রাহুল গান্ধী এমন একটি মন্তব্য করেছিলেন।

এই মন্তব্যের পরে, রাজেশ কুন্তে নামের এক আরএসএস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন। তবে, সেই মামলাটি মহারাষ্ট্রের ভিওয়ান্ডি অঞ্চলের স্থানীয় একটি ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়। এই মামলায়, আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় চার্জ গঠন করে।

প্রসঙ্গত, রাহুল গান্ধী এই মামলা প্রত্যাহারের জন্য প্রথমে বম্বে হাইকোর্ট ও পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন। কিন্তু, দুটি ক্ষেত্রেই , রাহুল গান্ধীর আর্জি খারিজ করে দেওয়া হয়েছিল।

এর পরে, এই মামলার বর্তমান পরিস্থিতি জানতে ইন্ডিয়া টুডের তরফ থেকে রাহুল গান্ধীর আইনজীবী নারায়ণ আইয়ারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, "মামলাটির শুনানি এখনও চলছে। পরবর্তী শুনানির দিন ২০শে ফেব্রুয়ারি।" এই মামলায় কোনও আদালতেই যে রাহুল গান্ধীর উপর জরিমানা আরোপ করা হয়নি তাও জানান তিনি।

বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা এবার মামলাকারি রাজেশ কুন্তের সঙ্গে যোগাযোগ করি।  কুন্তেও জানান, "প্রথমে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর আর্জি নাকচ করে দেওয়ার পরে এই মামলাটি এখন সেই ম্যাজিস্ট্রেট আদালতেই চলছে। এই মামলায় এখনও পর্যন্ত কোনও আদালতই রাহুল গান্ধীকে জরিমানা দিতে বলেনি।"

সুতারং, বলা যেতেই পারে বি.জে.পি. পশ্চিমবঙ্গ' ফেসবুক পেজে করা এই দাবির অধিকাংশটাই মিথ্যে।

 

না, মুম্বাইয়ের হাইকোর্টের তরফে রাহুল গান্ধীর উপর জরিমানা জারি করা হয়নি
Claimনাথুরাম গডসেকে আরএসএস ও বিজেপির লোক বলায় মুম্বাই হাইকোর্ট রাহুল গান্ধীকে জরিমানা করেছিলো। Conclusion রাহুল গান্ধী এই ধরণের একটি মন্তব্য করায় মহারাষ্ট্রের ভিওয়ান্ডি অঞ্চলের একটি আদালতে তাঁর বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়। তবে সেই মামলাটির শুনানি পর্ব এখনও চলছে। এর মধ্যে মুম্বাইয়ের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে এই মামলার প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। দুটি আদালতই, রাহুলের আর্জি প্রত্যাখ্যান করেছে।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

ARPIT BASU ARPIT BASU @virusfound007

Arpit Basu is the Special Correspondent with the India Today Group’s fact check team. With more than one-and-a-half decade's experience in print and digital media, he has reported on aviation, transport, crime, civic and human interests issues. His sting operation on how precious Aviation Turbine Fuel, meant for Kolkata airport, was pilfered and sold in local market as ‘white kerosene’ received widespread acclaim. Arpit has worked with reputed media houses like The Times of India and Hindustan Times and had received letter of appreciation for reporting during the Phalin cyclone in Odisha in 2013.

Comment