ফ্যাক্ট চেক: রাহুল গান্ধীর নাম করে ভাইরাল ভুয়ো টুইটের ছবি
বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ায় অনেকে এটি শেয়ারও করেছেন
- Total Shares
সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম ও ছবি ব্যবহার করে লেখা এক টুইটের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
টুইটের সেই ছবিটিতে লেখা হয় জোড়-বিজোড় সংখ্যার উপর ভিত্তি করে জুনের ১ তারিখ থেকে দেশে স্কুল ও কলেজ খোলা উচিত।এছাড়াও ছবিটিতে বিজোড় সংখ্যার দিনগুলিতে শিক্ষকদের ও জোড় সংখ্যার দিনগুলিতে ছাত্রদের আসার প্রস্তাব দেওয়া হয়।
ফেসবুক ব্যবহারকারী খাসি শায়লা ভাইরাল সেই টুইটের ছবিটি পোস্ট করেন।

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে ভাইরাল এই টুইটের ছবিটি ভুয়ো।কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমন কোনো প্রস্তাব সমেত টুইট করেননি।
পোস্টটির সত্যতা যাচাইয়ে ভাইরাল সেই টুইটের ছবিতে উল্লিখিত মে ২২, ২০২০ তারিখ অনুযায়ী আমরা রাহুল গান্ধীর টুইটার টাইমলাইনে গিয়ে তার করা টুইটগুলি লক্ষ্য করি।উক্ত তারিখে তার টুইটারে থাকা দুটি টুইটে এমন কোনো লেখা আমাদের চোখে পড়েনি।

এরপর আমাদের ভাইরাল সেই ছবিটিতে টুইট সোর্স লেবেল হিসেবে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম পরিচালিত নোকিয়া ই৭৫ এর নাম চোখে পড়ে।ওদিকে, রাহুল গান্ধীর করা সাম্প্রতিক টুইটগুলির অধিকাংশতে আমরা টুইট সোর্স লেবেল হিসেবে "টুইটার ফর আইফোন" লেখাটি দেখতে পাই।

অতএব, এর থেকে পরিষ্কার যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম ও ছবি ব্যবহার করে লেখা টুইটের এই ছবিটি ভুয়ো এবং মে ২২, ২০২০ তারিখে তিনি এমন কোনো টুইট করেননি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

