ফ্যাক্ট চেক: দেশকে বাঁচাতে সীমান্তে 'লেবু-লঙ্কা' বাঁধছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী?

বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল এডিট করা এই ছবি

 |  1-minute read |   23-06-2020
  • Total Shares

লাদাখে ভারত ও চীনের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে অনেকেই বিভিন্ন পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

এর মধ্যে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এক ছবি ভাইরাল ফেসবুকে।ছবিতে দেখা যায়, টুলের উপর উঠে রাজনাথ সিং কাঁটাতারের একটি বেড়ায় লেবু ও লঙ্কা বাঁধছেন।

ফেসবুক ব্যবহারকারী 'এমডি আরিফ উদ্দিন' ভাইরাল সেই ছবিটি পোস্ট করে লেখেন, "চীনের হামলা(অমঙ্গল) থেকে বাঁচতে সীমান্তে লেবু-কাঁচা মরিচ বাঁধছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।কোন সভ‍্য দেশের একজন প্রতিরক্ষা মন্ত্রীর এমন কুসংস্কার সত‍্যি বিরল।"

screenshot-2020-06-2_062320104305.png

এখানে আপনারা ফেসবুকের পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিটি এডিট করা।আসল ছবিতে ফ্রান্সে রাফালে যুদ্ধবিমান গ্রহণের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে শস্ত্র পূজা করতে দেখা যায়।

তদন্তের প্রথমে ভাইরাল এই ছবিটির উৎস জানতে আমরা একে রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা ২০১৯ সালের অক্টোবরের ৮ তারিখে প্রকাশিত 'নিউজ ১৮' এর এই প্রতিবেদনে আসল ছবিটিকে খুঁজে পাই।

screenshot-2020-06-2_062320104726.png

সেখানে, রাজনাথ সিং ও তাকে সাহায্যকারী ব্যক্তির অংশটি বাদ দিলে, ভাইরাল ও আসল ছবিটিতে থাকা পিছনের দৃশ্য দুটির মধ্যে বিস্তর তফাৎ লক্ষ্য করা যায়।

আসল ছবিটির ক্যাপশনে লেখা হয়, "অক্টোবরের ৮ তারিখে ফ্রান্সে ভারতীয় প্রথা অনুযায়ী 'শস্ত্র পূজা' করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথম রাফালে যুদ্ধবিমানটি গ্রহণ করছেন।"

'সিএনবিসি টিভি ১৮' এর এই প্রতিবেদনেও একই তথ্যের উল্লেখ করে ছবিটি প্রকাশ করা হয়।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের ছবিটি এডিট করা।আসল ছবিতে ফ্রান্সে রাফালে যুদ্ধবিমান গ্রহণের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে শস্ত্র পূজা করতে দেখা যায়।

ফ্যাক্ট চেক: দেশকে বাঁচাতে সীমান্তে 'লেবু-লঙ্কা' বাঁধছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী?
Claimছবিতে দেখা যাচ্ছে, চীনের হামলা থেকে বাঁচতে, সীমান্তে লেবু-কাঁচা মরিচ বাঁধছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং Conclusion ভাইরাল এই পোস্টের ছবিটি এডিট করা।আসল ছবিতে ফ্রান্সে রাফালে যুদ্ধবিমান গ্রহণের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে শস্ত্র পূজা করতে দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment