ফ্যাক্ট চেক: পূর্ব মেদিনীপুরে জনসমর্থনের দাবী করে ভাইরাল কর্ণাটকের পুরোনো ছবি

অনেকেই সম্প্রতি এই ছবিকে তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন

 |  1-minute read |   26-11-2020
  • Total Shares

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বামেদের প্রতি জনসমর্থন দাবী করে সম্প্রতি লাল পতাকা সমেত কিছু মানুষের মিছিলের এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তৃণমূলের প্রভাবশালী নেতা ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে পোস্ট করা ভাইরাল সেই ছবিতে লেখা হয়, "'মেদিনীপুরে লাল ঝান্ডা ধরার কেউ থাকবে না!' আয় শুভেন্দু দেখে যা লাল ফিনিক্সের কি ক্ষমতা!"।

screenshot-2020-11-2_112620112831.png

এখানে সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, লাল পতাকা সমেত কিছু মানুষের মিছিলের এই ছবিটি আসলে দুবছর আগে কর্নাটকে তোলা হয়।

ভাইরাল এই ছবিতে দেখতে পাওয়া উপরের লাল পতাকা সমেত কিছু মানুষের মিছিলের চিত্রটিকে প্রথমে আমরা রিভার্স সার্চ করি।ওই ছবিকে আমরা সেখান থেকে ২০১৮ সালে করা কর্ণাটক সিপিআইএমের এক টুইটে খুঁজে পাই।

মিছিলের সেই ছবির বিষয়ে ওই টুইটের ক্যাপশনে লেখা হয়, "সিপিআইএম কর্নাটকের রাজ্য সম্পাদক কমরেড জি ভি শ্রীরামারেড্ডি বিধানসভা নির্বাচনের জন্য কর্নাটকের বাঘেপল্লী নির্বাচনী কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র জমা দিলেন।"

ওদিকে, নীচে থাকা অস্পষ্ট দ্বিতীয় ছবিটিকে জুম করে দেখেও সিপিআইএম দলের পতাকার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো পতাকা আমাদের চোখে পড়েনি।কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে এই ছবির বিষয়েও আমরা জানতে পারিনি।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে দেখতে পাওয়া লাল পতাকা সমেত কিছু মানুষের মিছিলের চিত্রটি পশ্চিমবঙ্গের নয়।দুবছরের পুরোনো কর্ণাটকের এই ছবির সাথে তাই সাম্প্রতিক পূর্ব মেদিনীপুরে হওয়া জনসমাবেশের দাবীটিরও কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: পূর্ব মেদিনীপুরে জনসমর্থনের দাবী করে ভাইরাল কর্ণাটকের পুরোনো ছবি
Claimলাল পতাকা সমেত কিছু মানুষের এই ছবিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে হওয়া এক জনসমাবেশের দৃশ্য দেখা যায় Conclusion দুবছরের পুরোনো কর্ণাটকের এই ছবির সাথে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কোনো সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment