ফ্যাক্ট চেক: সাম্প্রদায়িকতার মোড়কে ভাইরাল কর্ণাটকের পুরোনো এই ভিডিও
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর সাথে এই ভিডিওর সম্পর্ক নেই
- Total Shares
গত ডিসেম্বরের ২৫ তারিখে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বেগম বাঘের মুসলিম-প্রধান এলাকায় এক পদযাত্রায় পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এরপরই গেরুয়া পতাকা নিয়ে এক বিশাল পদযাত্রার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ভিডিওকে উজ্জয়িনীর উল্লেখ করে পাথর ছোঁড়ার ঘটনার পরের দিন সেই স্থানে হিন্দুদের শক্তিপ্রদর্শনের মিছিল বলে তাকে দাবী করা হয়।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, কর্ণাটকের গুলবার্গের গেরুয়া পতাকা নিয়ে বিশাল পদযাত্রার এই ভিডিওটি অন্ততঃপক্ষে এক বছরেরও বেশি পুরোনো।
ভাইরাল এই ভিডিওর কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করে আমরা তার দীর্ঘতর এক সংস্করণকে ইউটিউবে খুঁজে পাই।
২০১৯ সালের এপ্রিলের ১৩ তারিখে আপলোড করা সেই ভিডিওর ক্যাপশন হিসাবে লেখা হয়, "রাম নবমীর বৃহত্তম উদযাপন গুলবার্গ শোভা যাত্রা ২০১৯"।
আমরা এরপর ভাইরাল পোস্টে থাকা ভিডিও ও ২০১৯ সালে ইউটিউবে আপলোড করা ভিডিওটিকে খুঁটিয়ে লক্ষ্য করি।
ওই দুই ভিডিওতে বেশ কিছু অবস্থানগত সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ইউটিউবের ভিডিওটি খুঁটিয়ে লক্ষ্য করে আমরা একটি সাইনবোর্ডে বাসাবাগঙ্গা মেডিকেল এন্টারপ্রাইস বলে এক নাম লক্ষ্য করি।
সেই মতো গুগল ম্যাপসে কীওয়ার্ড সার্চ করে অবস্থানগত মিল খুঁজে পাওয়ায় আমরা ভাইরাল এই ভিডিওটি কর্ণাটকের গুলবার্গের বলে নিশ্চিত হই।

এর থেকে বলা যেতে পারে, অন্ততঃপক্ষে এক বছরেরও বেশি পুরোনো কর্ণাটকের গুলবার্গের এই ভিডিওর সাথে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

