ফ্যাক্ট চেক : ভাইরাল ছবিটি অযোধ্যার রাম মন্দিরের নয়
বিভ্রান্তিকর দাবি করে ভাইরাল বারাণসীর ছবি
- Total Shares
অযোধ্যার রাম মন্দির নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। ফেসবুকে সম্প্রতি ভাইরাল হলো দুটি নির্মাণাধীন ইমারতের ছবি। ভাইরাল পোস্টের দাবি, এটি অযোধ্যার রাম মন্দিরের প্রথম ছবি। বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী এই দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন " #অযোধ্যায় শ্রী রাম মন্দির নির্মাণের প্রথম চিত্র...তৈরী হচ্ছে মন্দির"।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, যে ভাইরাল ছবিটি আদৌ অযোধ্যার রাম মন্দিরের নয়। এটি বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের নির্মাণাধীন নতুন প্রকল্পটির ছবি।
ভাইরাল পোস্টগুলি আর্কাইভ করা হয়েছে এখানে এবং এখানে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমরা "হিন্দুস্তান টাইমস" এর একটি সাম্প্রতিক প্রতিবেদন খুঁজে পাই যেখানে এই ভাইরাল ছবিটি রয়েছে। হিন্দুস্তান টাইমসএর ক্যাপশন মোতাবেক, কাশী বিশ্বনাথ মন্দির পরিসরের ছবি এটি। ভাইরাল ছবির সঙ্গে হিন্দুস্তান টাইমসের ছবি তুলনা করলে বোঝা যায় দুটি একই ছবি।
হিন্দুস্তান টাইমসের ছবি

ভাইরাল ছবি

ভাইরাল ছবি দুটি "নিউস ট্রি " নামের আরেকটি ওয়েবসাইটেও খুঁজে পাই আমরা। এই প্রতিবেদনগুলি অনুযায়ী, কাশী বিশ্বনাথ মন্দির পরিসরের সৌন্দর্য্যযানের কাজ চলছে ঝড়ের গতিতে। প্রায় হাজার কোটি টাকার এই কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পটি গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন। আগামী বছর অগাস্ট মাসের মধ্যে শেষ হবার কথা। সেই প্রকল্পটির ছবি এগুলি।
অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কার্য নিয়ে সম্প্রতি রাম মন্দির নির্মাণ কমিটি , ইঞ্জিনিয়ার এবং বিশারদদের সঙ্গে আলোচনা করেছিলেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এখনো এই মন্দিরের নির্মাণ কার্য নিয়ে পরামর্শ নিচ্ছে মন্দির নির্মাণ কমিটি।
সুতরং এর থেকে বলা যায় , ফেসবুক পোস্টটির দাবি বিভ্রান্তিকর। ভাইরাল পোস্টে অযোধ্যার রাম মন্দিরের ছবি নয় , কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের ছবি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

