ফ্যাক্ট চেক: না, ভাইরাল এই ছবিটি অযোধ্যার রাম মন্দিরের নকশার নয়
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল দিল্লির অক্ষরধাম মন্দিরের ছবি
- Total Shares
উত্তর প্রদেশের অযোধ্যায় আগস্টের ৫ তারিখে রাম মন্দিরের ভূমি পুজো হতে চলেছে।সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এরই মধ্যে সেই রাম মন্দিরের নকশা দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ছবি।
অনেকের মতো, ফেসবুক পেজ 'মোদী মে হ্যায় দম' এর তরফ থেকে ওই ছবি পোস্ট করে এমনই দাবী করা হয়।

সেই পোস্টের আর্কাইভকে এখানে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিটি আদতে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের।এটি অযোধ্যার রাম মন্দিরের নকশার ছবি নয়।
আমরা রিভার্স সার্চ করে ভাইরাল এই ছবির বিষয়ে জানতে পারি।
কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইটে ছবিটিকে আপলোড করে তাকে 'স্বামীনারায়ণ অক্ষরধাম কমপ্লেক্সে'র বলে লেখা হয়।
গুগল মানচিত্রে এই মন্দিরটির নাম অনুসন্ধান করার সময় আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিও সেখানে খুঁজে পাই।২০১৯ সালের জুলাই মাসে রৌশান কুমার নামের এক ব্যক্তি গুগল মানচিত্রে সেই ছবি আপলোড করেন।
ভাইরাল হওয়া ছবির অনুরূপ কিছু অন্য ছবিও স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের ওয়েবসাইটে দেখতে পাওয়া যায়।
অযোধ্যার রাম মন্দিরের নকশা তৈরি করেছেন স্থপতি নিখিল সোমপুরা।নির্মাণ হওয়ার পর সেই মন্দির কেমন দেখতে হবে সেবিষয়ে এখানে জানা যাবে।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরকে দেখতে পাওয়া যাচ্ছে।এটি অযোধ্যার রাম মন্দিরের নকশার ছবি নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

