ফ্যাক্ট চেক: মহেন্দ্র সিংহ ধোনির অবসর ঘোষণার পর রবি শাস্ত্রী এই টুইটটি করেননি
বিভ্রান্তিকর দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভুয়ো টুইটের ছবি
- Total Shares
সম্প্রতি, ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপ-জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন।একই দিনে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা ধোনির সতীর্থ সুরেশ রায়নাও নিজের অবসরের কথা জানান।
এবছরের স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ধোনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই কথা জানিয়ে লেখেন, ‘‘কেরিয়ার জুড়ে আমার প্রতি ভালবাসা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। ১৯টা ২৯ (সন্ধে সাড়ে সাতটা) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারো।’’
এরই মধ্যে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর নাম করে এক টুইটের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সেই টুইটের ছবিতে দাবী করা হয়, ভারতের জাতীয় ক্রিকেট দলের অন্য দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
নেটিজেনদের অনেকে ভাইরাল সেই ছবিকে পোস্ট ও শেয়ার করেন।

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর নাম করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই টুইটের ছবিটি ভুয়ো।বর্তমান ভারতের পুরুষ জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীর অফিসিয়াল টুইটার হ্যান্ডলে গিয়ে এমন কোনো টুইট দেখতে পাওয়া যায় না।
এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাবেন।
ভাইরাল এই ছবির সত্যতার বিষয়ে জানতে আমরা রবি শাস্ত্রীর অফিসিয়াল টুইটার হ্যান্ডলে গিয়ে ওই টুইটকে খোঁজার চেষ্টা করি।
সেখানে তার তরফ থেকে এবছরের আগস্টের ১৫ তারিখে ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে করা কোনো টুইট আমরা দেখতে পাইনি।
এর পরিবর্তে, মহেন্দ্র সিং ধোনির অবসর সংক্রান্ত রাত ৯ টা ৪১ মিনিটে রবি শাস্ত্রীর করা এই টুইটকে আমরা দেখতে পাই।
Massive boots to fill. It’s been a privilege and honour to be part of the dressing room and seeing you as a thoroughbred professional at work. Salute one of India’s greatest cricketers. Second to none. Enjoy. God Bless MS DHONI ???????????? pic.twitter.com/n6CfDTvE9q
— Ravi Shastri (@RaviShastriOfc) August 15, 2020
তাছাড়া, বিভিন্ন সংবাদ প্রতিবেদনেও রবি শাস্ত্রীর করা উপরোক্ত টুইটের বিষয়েই লেখা হয়।
ওদিকে, ইন্টারনেটে কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর ঘোষণার সিদ্ধান্ত সংক্রান্ত খবরের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।এনারা দুজনেই আন্তর্জাতিক মানের ক্রিকেটার হওয়ায় তাদের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই খবরের শিরোনামে উঠে আসত, এমনটা নিঃসন্দেহে বলা যেতে পারে।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর নাম করে ভাইরাল এই টুইটের ছবিটি ভুয়ো।ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এবছরের আগস্টের ১৫ তারিখে ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর সংক্রান্ত কোনো টুইটকে দেখতে পাওয়া যায় না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

