ফ্যাক্ট চেক: পুরোনো ৫, ১০ ও ১০০ টাকার নোট বাতিলের এই দাবীটি ভুল

সম্প্রতি অনেকেই এমন দাবী করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়

 |  2-minute read |   25-01-2021
  • Total Shares

হঠাৎই নোট বাতিলের শঙ্কা সম্প্রতি ফিরে এসেছে নেট দুনিয়ায়।বেশ কয়েকটি সমাজ মাধ্যমে ভাইরাল এক বার্তায় দাবী করা হয় এবছরের মার্চ মাসের পর থেকে পুরোনো ৫, ১০ ও ১০০ টাকার নোট বাতিল হতে পারে।

এমনই দাবী করে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, "ব্রেকিং: নোটবন্দী পার্ট ২ পুরোনো ৫, ১০ ও ১০০ টাকার নোট মার্চ মাসের পর বাতিল হতে পারে: আরবিআই"।

screenshot-2021-01-2_012521104001.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখে, ভাইরাল এই বার্তায় করা দাবীটি ভিত্তিহীন।রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই খবরকে ভুল বলা হয়।

ইন্টারনেটে এই খবরের বিষয়ে জানতে কীওয়ার্ড সার্চ করে আমরা তথ্যটির স্বপক্ষে কোনো বিশ্বাসযোগ্য সূত্র খুঁজে পাইনি।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটেও এমন দাবী করে কোনো বিজ্ঞপ্তি আমাদের চোখে পড়েনি।

এরপর আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার টুইটার প্রোফাইল থেকে একটি টুইট খুঁজে পাই যেখানে বলা হয়, "অদূর ভবিষ্যতে" পুরোনো ৫, ১০ ও ১০০ টাকার নোট বাতিল হওয়ার খবরটি "ভুল"।

ভারত সরকারের ভুয়ো খবর খণ্ডনকারী সংস্থা "পিআইবি ফ্যাক্ট চেকে"র  তরফ থেকেও টুইট করে বলা হয়, আরবিআইয়ের তরফ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল বার্তায় থাকা এবছরের মার্চ মাসের পর পুরোনো ৫, ১০ ও ১০০ টাকার নোট বাতিলের খবরটি আসলে ভিত্তিহীন।

ফ্যাক্ট চেক: পুরোনো ৫, ১০ ও ১০০ টাকার নোট বাতিলের এই দাবীটি ভুল
Claimরিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে এবছরের মার্চ মাসের পর পুরোনো ৫, ১০ ও ১০০ টাকার নোট বাতিল হতে পারে Conclusion রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি।আরবিআইও এই খবরকে ভুল বলে জানায়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment