অখিলেশের সময়কার উত্তরপ্রদেশের নয়, ট্যাবলোটি ২০১১ সালের বিহারের
ফেসবুকে দাবি করা হয়েছে অখিলেশ-সরকার মুসলমান স্থাপত্যের অনুকরণে ট্যাবলো তৈরি করেছিল
- Total Shares
২৬শে জানুয়ারি দেশজুড়ে ঘটা করে অনুষ্ঠিত হতে চলছে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। আর, সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরণের পোস্ট করা হচ্ছে।
‘বি.জে.পি ওয়েস্ট বেঙ্গল’ নামের একটি ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবসের দুটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে যে ছবি দুটি উত্তর প্রদেশের। প্রথম ছবিটি অখিলেশ যাদবের সময়কার। দ্বিতীয়টি, যোগী আদিত্যনাথের শাসনকালের। প্রথম ছবিটি একটি ট্যাবলোর। যেখানে একটি গোম্বুজাকৃতির মুসলমান স্থাপত্য দেখা যাচ্ছে। তার নিচের ছবিটিতেও একটি ট্যাবলো চোখে পড়ছে। ট্যাবলোটি ঋষি বাল্মীকির মূর্তি সহ একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি আংশিক সত্য।
প্রথমে উপরের ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে দেখা গিয়েছে ছবিটি ২০১১ সালের নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের। সে দিন, বিহার এই ট্যাবলোটি প্রদৰ্শন করেছিল। বিহারের রাজধানী পাটনায় অবস্থিত মানের শরীফের অনুকরণে এই ট্যাবলোটি তৈরি করা হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়াতে এই বিষয় প্রতিবেদন প্রকাশ করা হয়। এছাড়া, পিআইবি-র সরকারি ওয়েবসাইটেও সে বছরের প্রজাতন্ত্র দিবসের যে ট্যাবলো তালিকা প্রকাশ করেছিল তাতে দেখা যাচ্ছে বিহার সে বছর মানের শরীফের অনুকরণে ট্যাবলো তৈরি করেছিল।

এর পর, গুগলে 'মানের শরীফ' দিয়ে কিওয়ার্ড সার্চ করে সেই দরগাটির ছবি দেখতে পাওয়া যায়। ট্যাবলোতে দেখানো স্থাপত্যে আর সেই ছবির স্থাপত্য হুবুহু এক।

একই ভাবে, নিচের ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে জানা যায় যে ছবিটি এবছরের নয়াদিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্যবহৃত হতে চলা একটি ট্যাবলোর। উত্তরপ্রদেশ সরকার অযোধ্যার রামমন্দিরের অনুকরণে এই ট্যাবলোটি তৈরি করেছে।

সুতারং, বলা যেতেই পারে, 'বি.জি.পি ওয়েস্ট বেঙ্গল' নামের ফেসবুক পেজে যে দাবি করা হয়েছে তা আংশিক সত্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

