ফ্যাক্টচেক: পশ্চিমবঙ্গের ট্যাবলো নিয়ে বিভ্রান্তিকর দাবি সোশ্যাল মিডিয়াতে
ফেসবুকে দাবি, নেতাজির প্রতি অন্যায় করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- Total Shares
বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায়, তখন স্বাভাবিক নিয়মেই রাজনৈতিক দলগুলো একে ওপরের বিরুদ্ধে দাবি ও পাল্টা দাবি করতে থাকবে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই বাকবিতণ্ডার অন্ত নেই।
‘ওয়েস্ট বেঙ্গল বিজেপি’ নামের একটি ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজকে কেন্দ্র করে এমনই একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে একটি ট্যাবলোর ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে দাবি করা হয়েছে, প্রজাতন্ত্রের দিনে পশ্চিমবঙ্গের ট্যাবলো তে "নেতাজির 125 তম জন্মজয়ন্তী" স্থান পেল না। স্থান পেল পিসিমনির "সবুজসাথি"। আজ চরম অন্যায় করলো নেতাজির প্রতি পিসিমনি???"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি আংশিক সত্য।
এ বছর ২৬শে জানুয়ারি নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের ট্যাবলো থিম ছিল সরকারের সবুজ সাথী প্রকল্প। সাধারণত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সরকারি প্রকল্পের ট্যাবলোর ছাড়পত্র দেওয়া হয়না। কিন্তু,, এবছর, প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে অনুমতি দেওয়া হয়েছিল।
কিন্তু এই ফেসবুক পেজে ব্যবহৃত ছবিটি সেই সবুজ সাথী প্রকল্পের ট্যাবলটির নয়। এটি, সরকারের অন্য একটি প্রকল্প - দুয়ারে সরকার - প্রকল্পের ট্যাবলো। এই ট্যাবলোটি,দিল্লির নয়, কলকাতার রেডরোডে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পেয়েছিল।
প্রসঙ্গত, কলকাতায় অনুষ্ঠিত কুচকাওয়াজে নেতাজির ট্যাবলোও দেখতে পাওয়া যায়। কলকাতা পুলিশের তরফ থেকে এই ট্যাবলো পরিদর্শিত হয়েছিল। নিচের ভিডিওটির ২৭.৩১ সেকেন্ডে নেতাজির ট্যাবলোর ফুটেজটি দেখতে পাওয়া যাবে।
অনুষ্ঠানের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানান যে এবছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ তিনি নেতাজি সুভাষ চন্দ্র বোসকে উৎসর্গ করছেন।
‘Justice, Liberty, Equality, Fraternity’We must forever strive to protect, preserve & follow all the ideals of the Constitution.Warm greetings to every Indian on Republic Day!Today’s parade in Kolkata has been dedicated to Deshnayak Netaji Subhas Chandra Bose.
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2021
সুতারং, বলা যেতেই পারে ‘ওয়েস্ট বেঙ্গল বিজেপি’ ফেসবুক পেজে করা এই দাবি আংশিক সত্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

