ফ্যাক্ট চেক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি কেওয়াইসি-র জন্য এনপিআর বাধ্যতামূলক করেছে?
বিভ্রান্তিকর পোস্টটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
গত ১৭ জানুয়ারী গাজী রহমান নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করেছেন যেখানে একটি নির্দেশিকার স্ক্রিনশট দেখা যাচ্ছে। ওই পোস্টটি করে তিনি দাবি করেছেন, ''সরকার জানে যে আপনিকাগজ দেখাবেন না।আর RBI ইতিমধ্যে KYC।সাথেNPR সংযুক্ত করেছে।
NPR ব্যতীত KYC থাকবে নাআর KYC ছাড়া কোনও অ্যাকাউন্টেরবৈধতা থাকবে না,এবং কোনও অর্থ লেনদেন হবে না।
NPR এর গন্ডগোল দেখা দিলেহয়ত আপনার অ্যাকাউন্টটি জব্দ করা হবে।''
পোস্টটি বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
আফওয়া খোঁজ করে জেনেছে এটি একটি বিভ্রান্তিকর পোস্ট।
যেহেতু এখনও এনপিআর-র পদ্ধতি শুরু হয়নি তাই এধরণের পোস্টটের সত্যতা সম্পর্কে সন্দিহান হয়ে আমরা বিষয়টি নিয়ে খোঁজ খবর করতে শুরু করি। আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখি এমন কোনও নির্দেশিকা এসেছে কিনা। দেখা যায় কেওয়াইসি সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা এসেছে ঠিকই কিন্তু সেখানে কোথাও বলা নেই যে কেওয়াইসি-তে এবার থেকে এনপিআর বাধ্যতামূলক। এখানে আরবিআইয়ের সেই নির্দেশিকা দেখতে পারেন।
ঘটনা হচ্ছে এবছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এনপিআর-কে কেওয়াইসি লিস্ট-এ একটি প্রামাণ্য তথ্য হিসেবে সংযুক্ত করেছে ঠিকই কিন্তু এটাকে এখনও আবশ্যিক করেনি, তার কারণ কে ওয়াই সি ৩১ জানুয়ারী-র মধ্যে করার কথা আর তার মধ্যে এনপিআর হওয়ার কোনও সম্ভবনা নেই। কিন্তু এনপিআর-র পদ্ধতি শুরু হওয়ার আগেই আরবিআই এই নির্দেশিকা জারি করে দেওয়ায় তৈরী হয়েছে বিভ্রান্তি। এ বিষয়ে নানা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ বিষয়ে তাই এখনও টাইমস অফ ইন্ডিয়াতেও প্রতিবেদন বের হয় যে কে ওয়াই সি-র ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক।ওই প্রতিবেদনে প্রকাশিত হয় যে একটি তেলেগু দৈনিকে বিজ্ঞাপন দেওয়ার পর মানুষের মধ্যে আরও সংশয় তৈরী হয়। এরপর সেন্ট্রাল ব্যাঙ্ক এক আধিকারিক প্রতিক্রিয়া দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে যে কেওয়াইসি-র জন্য এনপিআর বাধ্যতামূলক নয়।
তাই পোস্টটিতে যে দাবি করা হয়েছে তা সঠিক নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

