ফ্যাক্ট চেক: না, রিকশাচালকের এই ভিডিওটি ভারতের নয়

বিভ্রান্তিকর দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই ভিডিও

 |  1-minute read |   12-10-2020
  • Total Shares

অসহায় একজন রিকশাচালকের কান্নার নিদারুণ এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের অনেকে সেই ভিডিওকে ভারতের দাবী করে লেখেন, "এই দেশের আইন কেবলমাত্র গরিব মানুষের জন্য ..!"

screenshot-2020-10-1_101220103533.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি বাংলাদেশে ঘটে, ভারতে নয়।ঢাকার নাগরিক আধিকারিকেরা লোকটির রিকশা বাজেয়াপ্ত করায় তাকে কাঁদতে দেখা যায়।

ভাইরাল এই ভিডিওকে ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, এই ভিডিওতে দেখতে পাওয়া বেশ কয়েকটি দোকানে বাংলা নাম দেখতে পাওয়া যায়।তাছাড়া, লোকটির সামনে ধরা মাইক্রোফোনে বাংলাদেশি এক সংবাদমাধ্যম "যমুনা টিভি"র লোগো দেখতে পাওয়া যায়।

screenshot-2020-10-1_101220104000.png

একে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা সেই ভিডিওর কয়েকটি ফ্রেমকে রিভার্স সার্চ করি।সেখান থেকে জানা যায়, ঘটনাটি বাংলাদেশের ঢাকাতে ঘটে।ভিডিওতে কাঁদতে দেখতে পাওয়া লোকটি হলেন ফজলুর রহমান, যার রিকশাকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদ অভিযানের সময় অক্টোবরের ৫ তারিখে আটক করা হয়েছিল।

এমনকী অক্টোবরের ৮ তারিখে প্রকাশিত “ঢাকা ট্রিবিউনে"র এক প্রতিবেদনেও আমরা এই ব্যক্তির ছবি দেখতে পাই।সেই প্রতিবেদনের শিরোনামে লেখা হয়, “স্বপ্নের সহায়তায় রিকশা চালক উদ্যোক্তায় পরিণত হলেন”।

ওই প্রতিবেদন অনুযায়ী, করোনা মহামারীর সময়ে চাকরি হারিয়ে বাংলাদেশি মুদ্রায় ৮০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যাটারি চালিত এক রিকশা কিনেছিলেন।ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন অক্টোবরের ৫ তারিখে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ করার জন্য এক অভিযান শুরু করলে ফজলুরের রিকশাটিকে সেখানকার জিগাতলা এলাকায় আটক করা হয়।

অক্টোবরের ৯ তারিখে "নিউজ ১৮", "টাইমস নাও", "এশিয়ানেট নিউজ বাংলা", "দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা"র মতো বেশ কয়েকটি সংবাদমাধ্যম ঘটনাটি ঢাকার বলে ঘটনাটি রিপোর্ট করে।

'আহসান ভূইয়াঁ' নামের ঢাকার এক ফেসবুক ব্যবহারকারী ফজলুরের এক ছবি পোস্ট করে লেখেন, তিনি ফজলুরের পাশাপাশি উচ্ছেদ অভিযানের সময় রিকশা হারানো আরো দুজন রিকশা চালকের জন্য রিকশা অর্ডার করেছেন।

এর থেকে বলা যেতে পারে, ভিডিওতে দেখতে পাওয়া কান্নায় ভেঙে পড়া এই লোকটির রিকশা বাংলাদেশের ঢাকার নাগরিক আধিকারিকেরা বাজেয়াপ্ত করেছিল, ভারতের নয়।

ফ্যাক্ট চেক: না, রিকশাচালকের এই ভিডিওটি ভারতের নয়
Claimভিডিওতে উচ্ছেদ অভিযানের সময় রিকশা বাজেয়াপ্ত হওয়ার পর ভারতের এক রিকশা চালককে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে Conclusion এই ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি বাংলাদেশের ঢাকায় ঘটে
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000
Comment