ফ্যাক্ট চেক: না, ভাঙা রাস্তার ভাইরাল এই ছবিটি উত্তর প্রদেশের বারাণসীর নয়
নেটিজেনদের অনেকে বিভ্রান্তিকর দাবী করে পোস্ট করলেন এই ছবি
- Total Shares
সম্প্রতি, ভাঙা রাস্তার এক ছবি ব্যাঙ্গাত্মক ক্যাপশন সমেত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেট দুনিয়ায় অনেকে সেই ছবিকে উত্তর প্রদেশের বারাণসীর বলে দাবী করতে শুরু করেন।
'হাজি সালাহউদ্দিন মানসুরি' নামের এক ফেসবুক ব্যবহারকারীও ভাইরাল সেই ছবিকে পোস্ট করেন।
ওই ছবিতে লেখা হয়, "বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড ক্রিকেট স্টেডিয়াম বারাণসীতে তৈরি হয়ে গেছে, তাও আবার রাস্তার ঠিক মাঝখানে"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবিটি বিভ্রান্তিকর।উত্তর প্রদেশের বারাণসীর নয়, ভাইরাল এই ছবিটি আদতে গুজরাটের আহমেদাবাদের এক রাস্তার।
রিভার্স সার্চ করে আমরা এই ছবির বিষয়ে জানতে পারি।
আমরা দেখতে পাই, ২০১৭ সালের জুলাইয়ের ২৯ তারিখে সঞ্জয় ভাট (আইপিএস) টুইটারে ভাইরাল এই ছবিকে গুজরাটের আহমেদাবাদের দাবী করে পোস্ট করেন।
This morning's pictures from the smart city of Ahmedabad. :) pic.twitter.com/VXislkEkZr
— Sanjiv Bhatt (IPS) (@sanjivbhatt) July 29, 2017
এছাড়াও, 'এসআই নিউজ টুডে' নামের এক খবরের ওয়েবসাইটে এই ছবিকে খুঁজে পাওয়া যায়।সেখানেও ভাইরাল ছবিটিকে আহমেদাবাদের বলা হয়।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ছবিতে দেখতে পাওয়া ভাঙা রাস্তাটি আসলে গুজরাটের আহমেদাবাদের, উত্তর প্রদেশের বারাণসীর নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

