ফ্যাক্ট চেক: কংগ্রেসের সচিন পাইলট কি বিজেপিতে যোগদান করলেন?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এডিট করা এই ছবি
- Total Shares
কংগ্রেসের বিরুদ্ধে বেশ কিছুদিন আগেই বিদ্রোহ ঘোষণা করেছেন রাজস্থানের সচিন পাইলট।তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হল সচিন পাইলটের এক ছবি।সেই ছবিতে বিজেপির উত্তরীয় পরে সেদলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সাথে হাসিমুখে পোজ দিতে দেখা যায় সচিন পাইলটকে।
ফেসবুকে 'মোটা ভাই' নামের এক ব্যবহারকারী ভাইরাল সেই ছবি পোস্ট করে লেখেন, "সচিন পাইলট বিজেপিতে যোগদান করলেন।"

এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভ ভার্শন দেখতে পারবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এডিট করা ছবি এটি।আসল ছবিতে কংগ্রেসের প্রাক্তনী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপিতে যোগদান করতে দেখা যায়।
রিভার্স সার্চ করে আমরা কিছু খবরের প্রতিবেদনে আসল ছবিটিকে খুঁজে পাই।
'ডেকান হেরাল্ডের' এই প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে ক্যাপশনে লেখা হয়, "বিজেপি সভাপতি জেপি নড্ডার উপস্থিতিতে নয়াদিল্লির বিজেপি সদর দফতরে প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানানো হয়"।
এবছরের মার্চের ১১ তারিখে সংবাদসংস্থা পিটিআইয়ের পক্ষ থেকে ছবিটি তোলা হয়।

তাছাড়া, একই তথ্যের উল্লেখ করে 'বিজনেস স্ট্যান্ডার্ডের' এক প্রতিবেদনেও ঘটনাটি সম্পর্কিত ছবি প্রকাশ করা হয়।
অতএব, এর থেকে বলা যেতে পারে, বিজেপির উত্তরীয় পরে সচিন পাইলটের সঙ্গে সেদলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার ভাইরাল এই ছবিটি এডিট করা।আসল ছবিতে কংগ্রেসের প্রাক্তনী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপিতে যোগদান করতে দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

