না, সচিন তেন্ডুলকর সাংবাদিক রানা আয়ুবকে কোনও জবাব দেননি
দাবি করা হচ্ছে, আয়ুবের টুইটারের কটাক্ষকে মোক্ষম জবাব দিলেন সচিন
- Total Shares
কৃষি আন্দোলন নিয়ে সেলিব্রিটিরাও সরব হয়ে উঠেছেন। বলা ভালো, ভারতের এই আন্দোলনকে কেন্দ্র করে দু'ভাগ হয়ে গিয়েছে গোটা বিশ্বের সেলেবরা। আর, সোশ্যাল মিডিয়া জুড়েই এই সেলেবদের মন্তব্য নিয়ে নিজেদের মতামত ও দাবি পেশ করে চলেছেন আম জনতা।
ক্রিকেটের সচিন তেন্ডুলকর ও সাংবাদিক রানা আয়ুবের দ্বৈরথ ঘিরে এমনই একটি পোস্ট সাম্প্রতি বেশ ভাইরাল হয়েছে।
'গ্লোবাল হিন্দুস ' নামের একটি ফেসবুক পেজে এই পোস্টটি করা হয়েছে। পোস্টে রানা আয়ুবের সচিন সম্পর্কিত টুইটটির সঙ্গে সচিন তেন্ডুলকর নামের একটি হ্যান্ডেলের টুইটও দেখা যাচ্ছে। রানা আয়ুবকে জবাব দিয়ে সেই হ্যান্ডেলে টুইট করা হয়েছে, "হ্যাঁ, আমি আপনার নায়ক নই। আমি ভারতের নায়ক।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি ঠিক নয়।
কারণ যে টুইটার হ্যান্ডেল থেকে রানা আয়ুবকে জবাব দেওয়া হয়েছে সেটি সচিনের নিজস্ব (সরকারি) টুইটার হ্যান্ডেল নয়।
সচিনের টুইটার প্রোফাইল ভেরিফাইড। অর্থাৎ হ্যান্ডেলটির নামের পাশে একটি নীল রঙের টিক চিহ্ন দেখতে পাওয়ার কথা। কিন্তু, ফেসবুকের পোস্টের ছবিতে যে টুইটার হ্যান্ডেলটি দেখা যাচ্ছে সেই হ্যান্ডেলের নামের পাশে সেই টিক চিহ্ন নেই।
দ্বিতীয়ত, রানা আয়ুব যখন সচিনের উদ্দেশ্যে টুইট করেছিলেন তখন তিনি তাঁর টুইট সচিনের হ্যান্ডেলটি উল্লেখ করেছিলেন। সেই হ্যান্ডেলের নাম @sachin_rt । কিন্তু ফেসবুক পোস্টের হ্যান্ডেলের নাম @sachin_rts ।
Sachin Tendulkar,a man without any beliefs at all, devoid of any ethical or moral concerns towards the society and country that has so deified and veneratçed him. I think @sachin_rt should certainly read this. Not my Herohttps://t.co/LEeb24jihE
— Rana Ayyub (@RanaAyyub) February 14, 2021
@sachin_rts হ্যান্ডেলটির নামও বদলে ফেলা হয়েছে। এখন সেই হ্যান্ডেলটির নাম হয়েছে @DishaRaviOFF ।
RT @DishaRaviOff: Yes, I'm not your Hero.Because I'm Indians' Hero. https://t.co/RDgmIylBgh
— Nirmal Roy (@NirmalRoyJmd) February 18, 2021
সুতারং, বলা যেতে পারে এই পোস্টের দাবি ঠিক নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

