ফ্যাক্ট চেক: ভারত ম্যাচের আগের দিন সানিয়াকে নিয়ে হুকা বারে পাক ক্রিকেটাররা?
ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
পাকিস্তান দলের খেলোয়াড়রা বন্ধুদের সঙ্গে পাবে বসে হুকায় টান দিচ্ছেন, সঙ্গে রয়েছেন সানিয়া মির্জা, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) জেনেছে যে, ম্যাচের আগের দিনের বলে দাবি করা এই ভিডিও ক্লিপটি আসলে দু'দিনের পুরনো। শুক্রবার, ১৪ জুন ভিডিওটি রেকর্ড করা হয়।
চলতি বিশ্বকাপে ম্যাঞ্চেস্টার শহরে অনুষ্ঠিত ভারত পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বে যে শোচনীয় হারের মুখোমুখি হয়েছে পাকিস্তান ক্রিকেট দল, তার সম্ভাব্য কারণ কী কী হতে পারে? আগের রাতে লেট নাইট পার্টিই কি একমাত্র কারণ? সঠিক তথ্য যাই হোক না কেন, পাকিস্তানের ক্রিকেট সমর্থকেরা অন্তত সেটাই মনে করছেন। বিশেষত যাঁরা সোশ্যাল মিডিয়াতে সক্রিয়, তাঁরা তো বটেই। এর সপক্ষে যুক্তি হিসেবে তাঁরা তুলে ধরছেন একটি চার সেকেন্ডের ভিডিও ক্লিপ, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা বসে রয়েছেন তাঁর স্বামী পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের পাশে। শোয়েবের আরেক পাশে রয়েছেন পাকিস্তানেরই পেস বোলার ওয়াহাব রিয়াজ।
এক ফেসবুক ব্যবহারকারী পল্লব হোসেন ভিডিওটি পোস্ট করে লেখেন, ''সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া কিছু ফুটেজে দাবি করা হয়েছে, ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রাত ২টার দিকে সীসা বারে ছিলেন পাকিস্তান জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার।

ভাইরাল ভিডিওতে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক, তার স্ত্রী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা, ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ ও ব্যাটসম্যান ইমাম-উল-হককে ম্যানচেস্টারের একটি সীসা বারে দেখা গেছে।''
এখানে দেখতে পারেন পোস্টটির আরকাইভ ভার্সন।
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তেরোশোরও বেশি রি-টুইট হয়ে যায় এই ভিডিও। ‘পাকিস্তান মাই প্রাইড’ নামে আরেক টুইটর ব্যবহারকারী এই একই ভিডিও-সহ একই অভিযোগ প্রকাশ করেন। সেই পোস্টটিও একাধিক শেয়ার হয়। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের বেশ কিছু সংবাদ ওয়েবসাইটেও ছড়িয়ে পরে ভিডিওটি ।
নেটিজেনদের অভিযোগ, খেলার আগের রাতে এই পার্টির কারণেই পরের দিন লজ্জার হারের মুখে পড়তে হয় পাকিস্তানকে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। দেখা যায় রবিবার, ১৬ জুন রাতে বিরাট কোহলি একাদশের সামনে যখন মুখ থুবড়ে পড়ছে সরফরাজ আহমেদ একাদশ এবং শোয়েব মালিক শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন, সেই সময় পাকিস্তানের সাংবাদিক মুর্তাজা আলি একটি টুইট করেন। সেখানে এই ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, “শোয়েব মালিক শূন্য রানে আউট। রবিবার রাত দুটোয় উইনস্লো রোডের শিশা পানশালায় তিনি ফূর্তি করছিলেন স্ত্রী এবং বন্ধুবান্ধবদের সঙ্গে। ভারতের মতো দলের মুখোমুখি হওয়ার আগে এই রকমই ছিল তাঁর প্রস্তুতি! পরম শক্তিশালী এহসান মানি (পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান) এখন কোথায়? আর কোথায়ই বা তাঁর সেই শপথ যে নয়া পাকিস্তানে ক্রিকেটকে তিনি নয়া উচ্চতায় তুলে নিয়ে যাবেন?”
পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
Shoaib Malik out on zero. At 2am on Sunday, he was at the Winslow Road sheesha bar with his wife and mates. This was the kind of preparedness against India. Where’s the mighty ehsan mani and IK’s promise of taking pak cricket to new heights in Naya Pakistan pic.twitter.com/tW3ay3TaNV
— Murtaza Ali Shah (@MurtazaViews) June 16, 2019
আফওয়া অনুসন্ধান করে দেখে ভিডিওটি ম্যাচের আগের রাতের নয়, দু’দিনের পুরনো। এর সপক্ষে বেশ কয়েকটি সংবাদও আফওয়ার নজরে আসে। সেই সংবাদে প্রকাশ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে ম্যাচের আগের রাতে খেলোয়াড়েরা সকলেই টিম হোটেলে তাঁদের নিজস্ব ঘরেই ছিলেন। কোনও পাবে যাননি। কোনও রকম বেনিয়মও হয়নি। এরপরে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে স্টেটমেন্টও দেয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

