ফ্যাক্ট চেক: সঞ্জয় রবিদাসের মাধ্যমিকের মার্কশিট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ভাইরাল
দাবী করা হল, তিনি হলেন সংঘের একজন স্বয়ংসেবক
- Total Shares
সদ্য এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।সবচেয়ে বেশী পাশের হার দেখা গেছে পূর্ব মেদিনীপুরে, ফলাফলে কলকাতার থেকে অনেটাই এগিয়ে জেলার ছাত্রছাত্রীরা।
এরই মধ্যে মাধ্যমিকের এক মার্কশিট ও জুতো সেলাই করতে দেখতে পাওয়া এক কিশোরের দুটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।দাবী করা হয়, এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই কিশোর সংঘের একজন স্বয়ংসেবক।
ফেসবুক পেজ 'ইন্টারন্যাশনাল নিউস্টার' অনেকের মত ভাইরাল সেই দুটি ছবি পোস্ট করে লেখে, "এই প্রকারের পোস্ট প্রায়শই চাপা পড়ে যায় বা লোক ইগনোর করে দেয়.... পরিচিত হোন সংঘের স্বয়ংসেবক পশ্চিমবঙ্গের #সঞ্জয়_রবিদাস এর সাথে... যে এবার WBBSE পরীক্ষায় A grade প্রাপ্ত করেছে। টিউশন-কোচিং করে AC রুমে বসে নয়, বরং তপ্ত রৌদ্র, বৃষ্টিতে রাস্তার পাশে জুতো সেলাই করে। উল্লেখ থাকে যে.... তার বাবা জীবিত নেই, তাই পরিবার প্রতিপালনেও তার সাহায্য করতে হয়। অভিনন্দন সঞ্জয় রবিদাস..... স্যালুট তোমার ইচ্ছাশক্তিকে..."

আপনারা এখানে সেই পোস্টের আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ভাইরাল এই দুটি ছবিতে আদতে সঞ্জয় রবিদাসের ২০১৮ সালের মাধ্যমিকের সার্টিফিকেট দেখা যাচ্ছে।তাছাড়া, সে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় বলেও সঞ্জয় আমাদের জানায়।
ভাইরাল এই মার্কশিটের ছবিকে খুঁটিয়ে দেখলে আমরা লক্ষ্য করি, ২০১৮ সালের ফলাফল এটি।ওদিকে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবছরের জুলাইয়ের ১৫ তারিখে ২০২০ এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে।
তাছাড়া, ভাইরাল পোস্টে উল্লিখিত 'সঞ্জয় রবিদাসের' নাম দিয়ে ইন্টারনেটে সার্চ করলে আমরা ২০১৮ সালের 'নিউজ ১৮ বাংলা'র এক রিপোর্ট খুঁজে পাই।সেখান থেকে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করা সঞ্জয়ের প্রতিকূল জীবন সংগ্রামের কাহিনী জানা যায়।
মাত্র দেড় বছর বয়সে পিতৃহারা সঞ্জয় অভাবের তাড়নায় মুচির কাজ করে পড়াশুনা চালানোর খরচ চালায়।
ফেসবুকে বিষয়টি আমাদের নজরে আসতে ইন্ডিয়া টুডের তরফ থেকে সঞ্জয়ের সাথে যোগাযোগ করা হয়।সে আমাদের বলে, ভাইরাল পোস্টে থাকা ছবি ও মার্কশিটটি তার ও ২০১৮ সালে সে মাধ্যমিক পাস করে।

এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিটও সে আমাদের পাঠায়।

'সংঘের স্বয়ংসেবকের' বিষয়টি সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে সে দাবীটি নস্যাৎ করে ফোনে আমাদের জানায়, কোনো রাজনৈতিক দলের সাথে তার যোগাযোগ নেই।
অতএব, এর থেকে আমরা বলতে পারি, ভাইরাল এই ফেসবুক পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ছবিতে দেখতে পাওয়া সঞ্জয় রবিদাসের ২০১৮ সালের মাধ্যমিকের মার্কশিট এটি ও কৃতি এই ছাত্র বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

