ফ্যাক্ট চেক: যৌন ব্যবসা চালানোর অভিযোগে এই মহিলাদের কি কাশ্মীরে ধরা হয়?
নেটিজেনদের দাবী, ঘটনাটি জুয়েল চক এলাকায় ঘটে
- Total Shares
সম্প্রতি, মুখঢাকা কিছু মহিলার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সেই ছবির উপরে লেখা হয়, "জুয়েল চক এলাকায় কিছু মহিলাকে যৌন ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়"।
ফেসবুক ব্যবহারকারী 'আয়েশা খান' ভাইরাল এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "কাশ্মীরে আবার যৌন ব্যবসা"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।তিন বছরের পুরোনো কিছু সংবাদ প্রতিবেদনে ছবিটিকে খুঁজে পাওয়া যায়।সেই রিপোর্টগুলিতে বলা হয়, ওডিশার ভুবনেশ্বরে থাইল্যান্ডের তিন নাগরিক সমেত মোট পাঁচজন মহিলাকে যৌন ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করে।
রিভার্স সার্চ করে আমরা বেশ কয়েকটি প্রতিবেদনে ভাইরাল এই ছবিকে খুঁজে পাই।
আমরা দেখতে পাই, 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'র ২০১৭ সালের নভেম্বরের ১৭ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে এই ছবি ব্যবহার করা হয়।সেই রিপোর্ট অনুযায়ী, যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে থাইল্যান্ডের তিন নাগরিক সমেত মোট পাঁচজন মহিলাকে খারাভেল নগর পুলিশ উদ্ধার করে।
ওদিকে, একই তথ্যের উল্লেখ করে 'ওড়িশা টিভির' সেবছরের নভেম্বরের ২৮ তারিখের এক প্রতিবেদনেও ভাইরাল এই ছবিকে দেখতে পাওয়া যায়।
রিপোর্টিতে বলা হয়, পুলিশের ডেপুটি কমিশনার সত্যব্রত ভুঁই জানান, উদ্ধার হওয়া থাইল্যান্ডের তিনজন মহিলাকে ২০১৭ সালের ডিসেম্বরের ৫ তারিখের আগে ভারত ছাড়ার নোটিশ পাঠানো হবে।
আমরা 'ওড়িশা টিভি'র ইউটিউব চ্যানেলে দেহব্যবসার এই ঘটনাটি সম্পর্কিত এক ভিডিও খুঁজে পাই।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন বছর আগে ওড়িশার ভুবনেশ্বরে যৌন ব্যবসার অভিযোগে ধৃত মহিলাদের ছবি এটি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

