ফ্যাক্ট চেক: কপালে গেরুয়া রঙ, লেখা জয় শ্রী, শাহরুখ,আমিরদের সেলফি পোজ মোদীর সঙ্গে?
ফটোশপ করা ছবিটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
ব্রিজেস অনুশ্রী আম্মু নামের এক ফেসবুক ব্যবহারকারী গত ২০ অক্টোবর একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান, নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি নিচ্ছেন আর মোদীর বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছেন আমির খান। ছবিটিতে দেখা যাচ্ছে শাহরুখ এবং আমির দুজনেরই কপালে গেরুয়া রঙের উপরে সাদায় হিন্দিতে জয় শ্রী লেখা। তিনজনেই হাসি মুখে সেলফির জন্য পোজ দিচ্ছেন।

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ী এটি একটি ফটোশপ করা ছবি।
পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ খবর করতে শুরু করে। আমরা ছবিটি রিভার্স সার্চ করি। সেখান থেকে বেশ কয়েকটি নিউজ ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া যায়।
দেখা যায় #ChangeWithIn নামে একটি অনুষ্ঠান সংগঠিত করা হয় যেখানে মোদী, শাহরুখ খান, আমির খান-সহ বলিউড অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে মিলিত হন। গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে গান্ধীর ভাবধারাকে কে বলিউড সিনেমার মাধ্যমে তুলে ধরার জন্য বলিউড তারকাদের সঙ্গে আলোচনা করেন মোদী। সেই অনুষ্ঠানেই এই সেলফি তোলেন শাহরুখ আমিররা। আর এই অনুষ্ঠান সম্পর্কে সব মেইনস্ট্রিম নিউজ মিডিয়া প্রতিবেদন এবং ছবি প্রকাশ করে। ইন্ডিয়াটুডে,অউটলুকইন্ডিয়া, নিউজ১৮ সবাই এই খবর কভার করে। এই ছবিগুলিতে কিন্তু শাহরুখ, আমিরদের কপালে কোনো জয় শ্রী লেখা নেই, না আছে গেরুয়া রং।
তাই এই ছবিটি ফটোশপ করা হয়েছে এবং এই পোস্টটি একটি বিভ্রান্তিকর পোস্ট।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

