ফ্যাক্ট চেক: সৌদি আরবে ভারতীয় শিল্পপতিকে কালো তালিকাভুক্ত করা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

দাবী করা হল তিনি তবলিঘি জামাত মুসলিমদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেন

 |  2-minute read |   06-05-2020
  • Total Shares

সম্প্রতি ভারতীয় শিল্পপতি বি আর শেঠীকে নিয়ে ভাইরাল একটি ফেসবুক পোস্ট।পোস্টে দাবী করা হল তবলিঘি জামাত মুসলিমদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার কারণে দুবাই সরকার এই ব্যবসায়ীকে কালো তালিকাভুক্ত করছে।

"ইন্ডিয়ান মুসলিম সংগঠন" নামের এক ফেসবুক পেজ শিল্পপতি বি আর শেঠী ও দুটি খবরের প্রতিবেদনের ছবি সমেত ভাইরাল সেই পোস্টটির ক্যাপশনে লেখে, "আরব আমিরাত দুবাই থেকে ভারতের শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ী কে বের করে দিয়েছেন..আরব আমিরাত দুবাই সরকার ভারতের তাবলীগ জামাত মুসলিম ভাই বোনদের কে নিয়ে ফেসবুকে বাজে পোস্ট করার কারণে তাকে কালো তালিকাভুক্ত করছে।ধন্যবাদ জানাই দুবাই সরকারকে.....সকল মুসলিম নেতা যদি একসাথে হুঙ্কার দেন.. তাহলে ইহুদী-খ্রিস্টান হিন্দুত্ববাদী সরকার কখনো মুসলমানদের কে নির্যাতন করতে পারবে না।"

screenshot-1_050620093000.png

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) দেখেছে ভাইরাল এই পোস্টে করা দাবীটি বিভ্রান্তিকর।ভারতীয় শিল্পপতি বি আর শেঠীর তবলিঘি জামাত মুসলিমদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় দুবাই সরকার তাকে কালো তালিকাভুক্ত করেনি।সংযুক্ত আরব আমিরশাহীর কেন্দ্রীয় ব্যাঙ্ক শেঠীর মালিকানাধীন সংস্থা এনএমসি হেলথকেয়ার ঋণে জর্জরিত হওয়ার কারণে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রীজ করার নির্দেশ দেয়।সাথে শেঠীর সঙ্গে জড়িত বেশ কিছু প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়।

অনুসন্ধানের প্রথমে ভাইরাল এই পোস্টের ছবিতে থাকা খবরের শিরোনামের শব্দগুলি গুগলে সার্চ করি।এতে আমরা টিডিএন ওয়ার্ল্ড ও গাল্ফ নিউসের লেখা সেই প্রতিবেদন দুটি খুঁজে পাই। দুটি প্রতিবেদনের কোথাও ভারতীয় শিল্পপতি বি আর শেঠীর তবলিঘি জামাত মুসলিমদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার উল্লেখ পাওয়া যায়না।

টিডিএন ওয়ার্ল্ড এর সেই প্রতিবেদন গাল্ফ নিউসের এক রিপোর্টকে উল্লেখ করে লেখে, ব্রিটেনের কোর্ট এনএমসি হেলথের থাকা ৬.৬ বিলিয়ন ডলার ব্যাঙ্ক ঋণ প্রদানের অক্ষমতা লক্ষ্য করে এবং এর পরিচালন ব্যবস্থা দেখাশোনার জন্য কিছু প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়। 

অন্যদিকে, গাল্ফ নিউসের প্রতিবেদনটিও একই ঘটনার উল্লেখ করে শেঠীর সাথে জড়িত বেশ কিছু প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্ত হওয়ার কথা রিপোর্ট করে।

এছাড়াও আমরা কীওয়ার্ড সার্চ করে আরো কিছু মিডিয়া রিপোর্টের সন্ধান পাই।এই প্রতিবেদনগুলিতেও ভারতীয় এই শিল্পপতির সমস্যার পিছনে তার সংস্থার আর্থিক দেনার কথা বলা হয়।

এরপর আমরা এই শিল্পপতির ফেসবুক অ্যাকাউন্টটি খোঁজার চেষ্টা করি।আমরা তার ওয়েবসাইট "বি আর শেঠী ডট কম" এর সোশ্যাল সেকশনে টুইটার, ইউটিউব ও লিংকডইন লিংকের সন্ধান পাই।ফেসবুকের কোনো লিংক সেখানে ছিল না।

এর থেকে পরিষ্কার যে ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর এবং ভারতীয় শিল্পপতি বি আর শেঠী তবলিঘি জামাত মুসলিমদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেননি। 

 

ফ্যাক্ট চেক: সৌদি আরবে ভারতীয় শিল্পপতিকে কালো তালিকাভুক্ত করা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল
Claimতাবলীগ জামাত মুসলিমদের সম্বন্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় ভারতীয় শিল্পপতি বি আর শেঠীকে কালো তালিকাভুক্ত করছে দুবাই সরকার Conclusion দাবীটি বিভ্রান্তিকর।শেঠীর সংস্থা দেনায় জর্জরিত হওয়ার কারণে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই শিল্পপতির সাথে জড়িত বেশ কিছু প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment