ফ্যাক্ট চেক: সীতারাম ইয়েচুরি ও বৃন্দা কারাটের চীনকে সমর্থন করার এই ছবিটি এডিট করা
তদন্তে দেখা গেছে, প্ল্যাকার্ডের লেখাগুলি কারসাজি করে বদলে দেওয়া হয়েছে
- Total Shares
সম্প্রতি, সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরি ও বৃন্দা কারাটের গলায় প্ল্যাকার্ড ঝোলানো এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্ল্যাকার্ড দুটিতে "ভারতীয় সেনা নিপাত যাক... আমাদের সমর্থন চীনের প্রতি.. জিন্দাবাদ" লেখাটি দেখা যায়।
'বিপ্লব মন্ডল' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিটি পোস্ট করে লেখেন, "এদের ভারতে থাকার কোনই অধিকার নেই।এরাই ভারতের শত্রু।এদের জন্যেই বহিঃশত্রু আমাদের সহজেই আক্রমনের সুযোগ পায়।এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে নাথুরামের জন্ম হওয়া উচিৎ নয়কি?"

ফেসবুক পোস্টটিকে এখানে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের ছবিটি এডিট করা।সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরি ও বৃন্দা কারাটের গলায় ঝোলানো প্ল্যাকার্ড দুটিতে যথাক্রমে আয়কর ও দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া সংক্রান্ত লেখা ছিল।
তদন্তের প্রথমে আমরা ভাইরাল ছবিটিকে খুঁজতে সিপিআই-এমের টুইটার হ্যান্ডলটিতে যাই।সেখান থেকে আমরা আসল ছবিগুলিকে চিহ্নিত করতে পারি।
"মোদী সরকারের জনবিরোধী নীতির" প্রতিবাদে সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরি ও বৃন্দা কারাটের করা বিক্ষোভের সেই ছবিগুলি এবছরের জুনের ১৬ তারিখে টুইট করা হয়।
আমরা দেখতে পাই, সীতারাম ইয়েচুরির প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, "আয়করের বাইরে যারা আছেন তিন মাস ধরে তাদের জরুরি ভিত্তিতে প্রতি মাসে ৭৫০০ টাকা দিতে হবে।"

ওদিকে, বৃন্দা কারাটের প্ল্যাকার্ডটির কথাগুলি ছিল, "সকল অভাবী ব্যক্তিদের ছয় মাস ধরে প্রতি মাসে ১০ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হোক।"

'দ্য হিন্দু'র এক প্রতিবেদনেও সিপিআই-এম নেতাদের প্রতিবাদের এই ঘটনাটি রিপোর্ট করা হয়।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে থাকা সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরি ও বৃন্দা কারাটের প্ল্যাকার্ডের লেখাগুলি কারসাজি করে বদলে দেওয়া হয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

