ফ্যাক্ট চেক: সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির নাম করে ভুয়ো টুইটের ছবি ভাইরাল
ছবিতে দাবী করা হল, শি জিনপিংকে তিনি নিজের 'বস' বলেছেন
- Total Shares
লাদাখে চীন ও ভারতের সীমানা সংক্রান্ত বিতর্ক নিয়ে অনেকেই বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে সম্প্রতি ফেসবুকে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির নাম ও ছবি ব্যবহার করে ভাইরাল এক টুইটের ছবি।ছবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের অক্টোবরের ২০ তারিখে তিনি নিজের 'বস' বলে শি জিনপিংয়ের সাথে একটি ছবি দিয়ে টুইট করেন।
'বাম খিল্লির ইতিহাস' নামের এক ফেসবুক পেজ 'দ্য হিন্দুর' এক প্রতিবেদনসহ ভাইরাল সেই টুইটের ছবিটি পোস্ট করে লেখে, "চীনের বস আমাদের বস!চেয়ারম্যান্মারানী"।

ফেসবুকের সেই পোস্টকে এখানে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই টুইটের ছবিটি ভুয়ো।ছবিতে উল্লিখিত তারিখের পরে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ভেরিফাইড টুইটার প্রোফাইলটি তৈরি করা হয়।
তদন্তের প্রথমে আমরা 'অ্যাডভান্স সার্চ' করে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ভেরিফাইড টুইটার প্রোফাইল থেকে ২০১৫ সালের অক্টোবরের ২০ তারিখে কোনো টুইট খুঁজে পাইনি।
এরপর আমরা তার টুইটার প্রোফাইলের উপরের অংশটি লক্ষ্য করি।সেখানে দেখা যায়, তিনি তার এই টুইটার প্রোফাইলটি ২০১৫ সালের অক্টোবর মাসে তৈরি করেছেন।

'টুইটোনমি' টুল ব্যবহার করে টুইটার প্রোফাইলটি তৈরির নির্দিষ্ট তারিখ জানার চেষ্টা করলে দেখা যায়, সীতারাম ইয়েচুরির এই অ্যাকাউন্টটি ২০১৫ সালের অক্টোবরের ২৯ তারিখে তৈরি করা হয়।

অথচ, ভাইরাল সেই ছবিতে টুইটটির তারিখ হিসাবে ২০১৫ সালের অক্টোবরের ২০ তারিখের উল্লেখ পাওয়া যায়।
তাছাড়া, ভাইরাল পোস্টটিতে থাকা 'দ্য হিন্দু'র প্রতিবেদনটিতেও আমরা শি জিনপিংকে নিজের 'বস' বলে সীতারাম ইয়েচুরির উল্লেখ করার কোনো তথ্য পাইনি।
এর থেকে বলা যেতে পারে, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির নাম ও ছবি ব্যবহার করা ভাইরাল টুইটের এই ছবিটি ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

