ফ্যাক্ট চেক: দুর্গার অবমাননা করে সংসদে বক্তব্য রাখলেন ক্যাবিনেট মন্ত্রী স্মৃতি ইরানি?

বানানো ভিডিও-সহ ভুয়ো দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  2-minute read |   20-09-2019
  • Total Shares

দূর্গা সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন স্মৃতি ইরানি? অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে একটি বক্তব্য ভাইরাল হয়েছে। 

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) খতিয়ে দেখে যে, এই দাবি একেবারেই বানানো এবং ভিত্তিহীন।

গত ১৭ সেপ্টেম্বর রাজেন চ্যাটার্জি নামে এক ব্যক্তি ফেসবুকের জয় হিন্দ বাহিনী গ্রুপে একটি ছবির মাধ্যমে স্মৃতির এই বক্তব্য পোস্ট করেন। তিনি একটি পোস্টকার্ড পোস্ট করেন যেখানে স্মৃতি ইরানির একটি ছবি রয়েছে, নিচে লেখা,''দূর্গা ঠাকুর একজন সেক্স ওয়ার্কার ছিলেন। বক্তা বিজেপি সাংসদ স্মৃতি ইরানি।''তিনি ক্যাপশনে লেখেন,''মা দূর্গা বাঙালির সর্ব শ্রেষ্ঠ আপনজনদূর্গা যে চেপে থাকে শ্রেষ্ঠ তার প্রিয় সিংহবাহন।মা দূর্গা আজ তোদের কাছে হল সেস্ক ওয়র্কার একজন।বাঙালির আবেগ নিয়ে খেলছিস কেনো সর্বক্ষনযুদ্ধ যদি করতে হয় করব ততক্ষনআমরা বাঙালি লড়তে পারি সারাক্ষনযদি করতে চাস আমাদের রক্ত ক্ষরনতবুও লড়ব ততক্ষন হবে না আমাদের মরন।জয় বাংলা''

smriti-body_092019060752.jpg

রমন কুমার নামে এক ব্যক্তিও ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করেন। তারপর থেকেই দ্রুতগতিতে শেয়ারের সংখ্যা বাড়তে থাকে। 

ভিডিওতে স্মৃতি ইংরেজিতে যা পড়ছেন তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় – “দুর্গাপূজা সবথেকে বেশি বিতর্কিত এবং জাতিভেদবাদী (রেসিস্ট) এক উৎসব যেখানে সুন্দরী নারীপ্রতিমা কালো গায়ের রং-ওলা এক আদিবাসীকে খুন করে। আদতে মহিষাসুর ছিলেন একজন সাহসী এবং আত্মবিশ্বাসী আদিবাসী নেতা। আর্যরা ফন্দি করে বিয়ের জালে তাঁকে ফাঁসায়। দুর্গা নামে এক দেহ ব্যবসায়ীকে কাজে লাগানো হয় মহিষাসুরের মন ভোলানোর জন্য। দুর্গা ছলে কৌশলে তাঁকে বিয়ে করে এবং টানা ন’দিন মধুচন্দ্রিমা যাপনের পর এক রাতে তাঁকে হত্যা করেন।“ দাবি করা হচ্ছে, এই বক্তব্য স্মৃতির নিজের এবং তিনি সেটাই সংসদে দাঁড়িয়ে বলছেন।

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) খোঁজ খবর করতে শুরু করে। আমরা কি ওয়ার্ড সার্চ করে দেখি যে আসল ভিডিওটি ইউটিউবে রয়েছে। 

আসল ঘটনা হল, স্মৃতি এখানে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীর বয়ান পড়ে শোনাচ্ছেন। এটি তাঁর নিজস্ব বক্তব্য নয়।

২০১৬ সালে, স্মৃতি যখন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, সেই সময় ২৪ ফেব্রুয়ারি জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীর বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে ছাত্রছাত্রীদের ব্যাপক গোলমাল বাধে। সেই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়েই স্মৃতি বলেন, “জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কিছু দলিত-আদিবাসী-ওবিসি ও অন্যান্য ছাত্রছাত্রীরা মিলে ক্যাম্পাসে মহিষাসুর শহিদ দিবসের আয়োজন করে। ২০১৪ সাল থেকে এটা চলছে এবং এর সপক্ষে ওই পড়ুয়ারা একটি বয়ানও লিখেছেন। তাতে দেবী দুর্গার প্রতি আপত্তিজনক শব্দ ব্যবহার করা হয়েছে।“ এর পরেই স্মৃতি পড়ুয়াদের ওই বয়ানটি সংসদে পড়ে শোনান এবং তার তীব্র নিন্দা করেন।

আরও একটি ভিডিওতে দেখা যায় স্মৃতি নিজেকে দূর্গা-ভক্ত বলে উল্লেখ করছেন।

ফ্যাক্ট চেক: দুর্গার অবমাননা করে সংসদে বক্তব্য রাখলেন ক্যাবিনেট মন্ত্রী স্মৃতি ইরানি?
Claimসংসদে দেবী দুর্গার প্রতি আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। Conclusion এটি স্মৃতির নিজস্ব বক্তব্য নয়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment