ফ্যাক্ট চেক: ভাইরাল হওয়া এই ছবিটি কোনো ভারতীয় সেনার নয়

বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল বিদেশী মডেলের এই ছবি

 |  1-minute read |   21-08-2020
  • Total Shares

সম্প্রতি, এক বন্দুকধারী পুরুষের ছবি পোস্ট করে নেটিজেনদের কয়েকজন তাকে ভারতীয় সেনাবাহিনীর কোনো জওয়ান বলে দাবী করেন ফেসবুকে।

"দেবব্রত নস্কর" নামের এক ফেসবুক ব্যবহারকারীও ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "সালমান-শাহরুখের বডি দেখে খুব তো নাইস লেখো, দেশের সেনার বডি দেখে নাইস লিখতে কেন হাত কাঁপছে.. জয় জওয়ান জয় কৃষাণ "।

army-bodybuilder_082120074025.png

এখানে সেই ফেসবুক পোস্টকে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে দেখতে পাওয়া ব্যক্তিটি কোন ভারতীয় সেনা নন।তিনি আদতে একজন বিদেশী মডেল ও বডিবিল্ডার।

আমরা রিভার্স সার্চ করে দেখতে পাই, ভাইরাল এই ছবিকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত করেছেন।

indian-army_082120074050.png

ইয়ানডেক্স রিভার্স সার্চ করে ভাইরাল এই ছবিকে বেশ কয়েকটি ওয়েবসাইটে দেখতে পাওয়া যায়।

এই ওয়েবসাইটগুলি অনুযায়ী, ভাইরাল এই ছবিটিতে বডিবিল্ডার, মডেল ও ক্রীড়াবিদ নিকোলাস লংকে দেখতে পাওয়া যায়।

"গ্রেটেস্টফিসিক্স" ওয়েবসাইটের তথ্য থেকে জানা যায়, নিকোলাস হলেন একজন সুইস-সাউথ কোরিয়ান মডেল ও বডিবিল্ডার যিনি পরবর্তীকালে মাসল মানিয়া বিশ্বজয়ী হয়েছিলেন।

musclemania_082120074115.png

অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে কোনো ভারতীয় সেনাকে দেখতে পাওয়া যায় না।যদিও ভারতীয় সৈন্যবাহিনীতে স্বনামধন্য বডিবিল্ডারের উপস্থিতি থাকার রিপোর্ট এখানে পড়া যাবে।

ফ্যাক্ট চেক: ভাইরাল হওয়া এই ছবিটি কোনো ভারতীয় সেনার নয়
Claimএটি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানের ছবি Conclusion ছবিতে দেখতে পাওয়া ব্যক্তিটি কোন ভারতীয় সেনা নন।তিনি হলেন একজন বিদেশী মডেল ও বডিবিল্ডার।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment